পুজোর আগে ৬৫ জনকে চাকরি দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিক টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল, এই দাবিতে চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতির নির্দেশ, উত্তীর্ণদের চাকরি দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগেই আরও ৬৫ জনকে শিক্ষক পদে নিয়োগ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে যথাক্রমে ৭৭, ১১২ জনকে শিক্ষক পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। মোট ১৮৯ জনের মধ্যে ইতিমধ্যেই ১৮৫ জনকে চাকরি দেওয়া হয়েছে বলে আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

২০১৪ সালের প্রাথমিক টেট (PRIMARY TET)  পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল, এই দাবিতে চাকরিপ্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ৬ নম্বর অতিরিক্ত দিতে হবে মামলাকারীদের। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল পর্ষদ। তবে সেই মামলা ফের ফিরে আসে হাইকোর্টে। উল্লেখ্য, এই মামলা এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন।

পরে পর্ষদ সিদ্ধান্ত নিয়েছিল, সমস্ত পরিক্ষার্থীকে বাড়তি ৬ নম্বর দেওয়া হবে। ফলে অনুত্তীর্ণ অনেক পরিক্ষার্থীই উত্তীর্ণ হন। চাকরির দাবিতে তাঁরাও হাইকোর্টের দ্বারস্থ হন। পর্ষদের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, এত শূন্যপদ নেই। তবে বিচারপতির নির্দেশ, শূন্যপদ তৈরি করে টেট উত্তীর্ণদের চাকরি দিতে হবে।

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?