এক ধাক্কায় কমেছে যাত্রী, শিয়ালদহ মেট্রো চালুতে বিপাকে অটো চালকরা

শিয়ালদহ মেট্রো পরিষেবা শুরু হওয়ার ফলে চিন্তার ভাঁজ পড়েছে শহরের বহু অটো চালকের কপালে। কীভাবে যাত্রী মিলবে তা নিয়েই দুঃশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ যাত্রীদের নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো পরিষেবা(Sealdah Metro)। সকাল থেকেই এই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে শিয়ালদহ মেট্রোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু কলকাতা শহরে একদিকে যখন ঐতিহাসিক যাত্রার সূচনা হল, অন্যদিকে শিয়ালদহ মেট্রো পরিষেবা শুরু হওয়ার ফলে চিন্তার ভাঁজ পড়েছে শহরের বহু অটো চালকের কপালে। কীভাবে যাত্রী মিলবে তাদের বাহনে তা নিয়েই দুঃশ্চিন্তায় রয়েছেন অটো চালকরা।

বৃহস্পতিবার শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হওয়ার পর অটো রুটের বেশিরভাগ যাত্রী বেছে নিয়েছেন মেট্রো যাত্রা। আর তার ফলে ভিড় হচ্ছে না আর অটোতে। রুটি রুজিতে টান পড়ার আশঙ্কায় রয়েছেন তাঁরা। শিয়ালদহ থেকে মূলত আটটি অটো রুট রয়েছে। সেগুলি যথাক্রমে শিয়ালদহ-ধাপা, শিয়ালদহ-বৈশালী, শিয়ালদহ-এন্টালি, শিয়ালদহ-পটারি রোড, শিয়ালদহ-বেলেঘাটা বাইপাস (বিল্ডিং মোড়), শিয়ালদহ-তপসিয়া, শিয়ালদহ-বামনঘাটা এবং শিয়ালদহ-মেট্রোপলিটন। এই সব রুট মিলিয়ে মোট ৯৫০ থেকে ৯৮০টি অটো চলে। এই অটোগুলির মধ্যে শিয়ালদহ-বেলেঘাটা রুটে অটো রয়েছে ৩৬০টি। প্রায় ২৫০টি অটো প্রতিদিন রাস্তায় নামে যাত্রী বহন করতে। একটি অটো সারাদিন ১০ বার ট্রিপ খাটে।

শিয়ালদহ মেট্রো চালু হওয়ায় অটোতে যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। অটো রুটে যাত্রীর সংখ্যা আরও কমবে বলে আশঙ্কা করছেন তাঁরা। যাত্রী কম হওয়ায় কীভাবে জুটবে তাদের রুটি রুজি সেই চিন্তায় রয়েছেন অটো চালকরা। উল্লেখ্য এদিন শিয়ালদহ মেট্রো পরিষেবা চালু হওয়ার পর অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে মেট্রো রেল ব্যবহার করেন।

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার মৃত ৫ বায়ুসেনা আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’