‘দিলীপ ঘোষ রাজ্যের এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর’, খোঁচা বাবুলের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি ছাড়লেও বাবুল ও দিলীপের সাপে ও নেউলে সম্পর্ক এখনও বজায় রয়েছে। ছোট থেকে ছোট বিষয়ে দিলীপের বিরুদ্ধে বাবুল তোপ দাগেন। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দেন দিলীপ ঘোষও। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল শুক্রবার। ত্রিপুরা পুরসভা নির্বাচনে প্রচারের জন্য গিয়েছেন বাবুল সুপ্রিয়। কিন্তু তাঁর এই ত্রিপুরা সফর নিয়ে কটাক্ষের সুরে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘তৃণমূল কী ত্রিপুরায় কোনও প্রার্থী দিতে পেরেছে? স্টার বা সুপারস্টার ওখানে প্রচারে যেতে পারেন। কিন্তু, কার হয়ে প্রচার করবেন? ত্রিপুরায় তো তৃণমূল প্রার্থীই দিতে পারছে না। এমনটাই তো শুনছি।’

যার পাল্টা দিতেও দেরী করেননি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ত্রিপুরা সফরের আগে বাবুল বিমানবন্দরে দিলীপ ঘোষের কটাক্ষের পাল্টা দিতে গিয়ে জানিয়েছেন, ‘আমি দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাই না। উনি আমাদের রাজ্যের এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর। সকালে তিনি যেটা বলেন, তা সারাদিন বাংলার মানুষের মনোরঞ্জনের কাজে লাগে। ওঁকে ওঁর মতো করে বলতে দিন। তাঁর মন্তব্যে কিছু যায় আসে না। উনি গুরুত্বপূর্ণ নন। কিছুই যায় আসে না। দল আমাকে যেসব তথ্য দিয়েছে, সেগুলোই আমি মানুষের কাছে নিয়ে যাব। ত্রিপুরা বছর ধরে যাচ্ছি। কাজেই কী হয়েছে, আর কী হয়নি তার একটা খতিয়ান আমার কাছে আছে।’

বাবুল এও জানিয়েছেন, ‘আমি বিজেপি-তে ছিলাম। সেখানে থেকে বুঝতে পেরেছি কোথায় কোথায় ভুল হচ্ছে। ত্রিপুরার মানুষ কী চাইছে, তার মধ্যে কোনগুলো হচ্ছে না, সবই জানি। তথাগত রায় ওখানকার রাজ্যপাল ছিলেন। সে সময়ও ত্রিপুরার অনেকটা দেখার সুযোগ হয়েছিল। প্রথম থেকেই ছন্দপতন ছিল। সেটার তথ্য আমার কাছে আছে। দল যা চাইছে সেটাও তুলে ধরব। পাশাপাশি, নিজের অভিজ্ঞতাকেও কাজে লাগাব। আগামী দু’দিনের ত্রিপুরা সফর ভালো হবে বলেই মনে করছি।’

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের