সিপিএমের পুরস্কার নেওয়ায় অর্মত্য সেনকে ‘পর্যটক’ বলে আক্রমণ বাবুলের

মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতিপুরস্কার গ্রহণ করায় নোবেলজয়ী অর্থনীতিবিদকে ‘পর্যটক’ বলে কটাক্ষ করলেন সদ্য রাজ্য মন্ত্রিসভায় জায়গা পাওয়া বাবুল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি (Muzaffar Ahmed Trust Prize) পুরস্কার গ্রহণ করায় এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়। নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদকে ‘পর্যটক’ বলে কটাক্ষ করলেন সদ্য রাজ্য মন্ত্রিসভায় জায়গা পাওয়া বাবুল।

শুক্রবার মুজফফর আহমেদের জন্মদিন উপলক্ষে সিপিএমের তরফে অর্মত্য সেনকে মুজফফর আহমেদ ট্রাস্ট স্মৃতি (Muzaffar Ahmed Trust Prize) পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: আ মেমোয়ার’ বইটির জন্য সম্মানিত করা হয় নোবেলজয়ীকে। দেশে না থাকায় অর্মত্য সেনের হয়ে সেই পুরস্কার গ্রহণ করেছেন প্রতীচী ইনস্টিটিউটের ডিরেক্টর মানবী মজুমদার। আর এই পুরস্কার গ্রহণের পর বাবুল সুপ্রিয় নোবেলজয়ীকে আক্রমণ করে বলেন, ‘উনি একটি নির্দিষ্ট পথে রাজনীতি করেন, যার সঙ্গে আমাদের রাজনীতির কোনও মিল নেই। উনি ওঁর মত ভাবেন, কাজ করেন। সেসব নিয়ে কিছু বলার নেই। তবে উনি তো পর্যটক। এত বড় অর্থনীতিবিদ হওয়ার পরও বারবার বুঝিয়ে দেন যে নির্দিষ্ট রাজনৈতিক রঙের বাইরে বেরতে পারেননি।’

উল্লেখ্য সম্প্রতি অর্মত্য সেনকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তিনি সেই সম্মান প্রত্যাখান করেছেন। রাজ্যের সম্মান প্রত্যাখ্যান করার পর তিনি সিপিএমের দেওয়া পুরস্কার কেন গ্রহণ করেছেন তা নিয়ে কটাক্ষ করেন বাবুল। অন্যদিকে নোবেলজয়ীকে নিয়ে বাবুলের এই মন্তব্যের পর বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। অর্মত্য সেন কেন্দ্রের বিজেপি সরকারের ঘোষিত বিরোধী। যেভাবে বিজেপি সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে বিপদে ফেলেছে অর্মত্য সেন তার ঘোর সমালোচক। এহেন অর্থনীতিবিদকে আক্রমণ করায় বিস্মিত অনেকেই। প্রসঙ্গত বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে সদ্য রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বাবুল।

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?