এই মুহূর্তে

বিমান সেবিকাদের সঙ্গে অভব্য আচরণ, ক্ষমা চেয়ে ছাড়া পেলেন তিন যাত্রী

নিজস্ব প্রতিনিধি: মাঝ আকাশে বিমান সেবিকাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। আবুধাবি থেকে কলকাতাগামী ইন্ডিগোর একটি বিমানে সেবিকাদের সঙ্গে তিন যাত্রী দুর্ব্যবহার করে বলে অভিযোগ। বিমান সেবিকাদের অভিযোগের ভিত্তিতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রাখা হয় অভিযুক্ত তিন যাত্রীকে। মঙ্গলবার রাতে দীর্ঘক্ষণ আটক করে রাখা হয় তাদের। পাশাপাশি বিমানের পাইলটও অভিযোগ করেন তাদের বিরুদ্ধে। এরপর বিমান বন্দর কর্তৃপক্ষ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকরা আটকে রাখেন অভিযুক্তদের।

পরে পুরো ঘটনার জন্য ক্ষমা চান অভিযুক্ত যাত্রীরা। বিমান সেবিকাদের সঙ্গে ওই আচরণ করার জন্য লিখিত আকারে অনুশোচনাও প্রকাশ করেন। এরপরই তাঁদের মুক্তি দেয় বিমান বন্দর কর্তৃপক্ষ।

আবুধাবি থেকে কলকাতাগামী বিমানে মঙ্গলবার ওই ঘটনা ঘটে। রাত ৮ টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে ইন্ডিগোর ওই আন্তর্জাতিক বিমান। 6E 9320 ইন্ডিগো বিমান মাঝ আকাশে ওড়াকালীন বিমানের যাত্রী ও সেবিকাদের সঙ্গে অভব্য আচরণ ও দুর্ব্যবহার করা হয় বলে ওই তিন যাত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। খাবার পরিবেশন করা নিয়ে বিমানের মধ্যে বাক-বিতণ্ডার সূত্রপাত হয়। সে সময় বিমানে থাকা অন্যান্য যাত্রীরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গেও অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। অন্যান্য যাত্রীরা জানিয়েছেন, বিমান সেবিকাদের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই তিন যাত্রী। ঘটনার পর বিমান সেবিকারা পুরো বিষয়টি পাইলটের নজরে আনেন। এরপর রাত ৮টা ২৫ মিনিট নাগাদ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করলে তিন যাত্রীকে আটক করা হয়। পরে লিখিতভাবে ক্ষমা চেয়ে রাত প্রায় আড়াইটা নাগাদ ছাড়া পান অভিযুক্তরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় ৭ থেকে ৮ দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন

নির্বাচন কমিশন বোবা-কালা, পুরোটা তুঘলকি কারবার চলছে ,মন্তব্য ফিরহাদের

সরস্বতী পুজার দিন সকাল ও সন্ধ্যায় অনুভব হবে শীত, বেলা বাড়লেই বাড়বে উষ্ণতা

সুখবর! নির্বাচনের আগে বেতন বাড়ছে প্রধান শিক্ষকদের, তালিকা চাইল শিক্ষা দফতর

গ্রাহকদের জোর ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক, বিনা পয়সায় আর মিলবে না এই পরিষেবা

‘তাঁর স্নেহ পাওয়ার দুর্লভ সৌভাগ্য হয়েছিল’, সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে আবেগঘন বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ