মালিক আমি, এবার বাড়ি ছাড়ুন! রত্নাকে বৈশাখী বার্তা

শোভনের দাবি তিনি তাঁর বেহালার বাড়ি বিক্রি করে দিয়েছেন বৈশাখীকে। আর সেই বাড়িতেই এখন ছেলেমেয়েকে নিয়ে থাকেন রত্না। বৈশাখী সেই বাড়ি খালি করতে বলেছেন রত্নাকে। যদিও আইনজীবীরা মনে করছেন বিষয়টি আদালতে গড়াবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক ফুল দুই মালি হলে এমনিতেই মারামারি অবধারিত। কিন্তু এখানে দুই নারী হাতে তাঁদের তরবারি। দুইজনই মালির ওপর সজাগ দৃষ্টি রেখে চলেন। সেই দুই নারীর একজন অতীত, অন্যজন বর্তমান। সেই বর্তমানই এখন উঠেপড়ে লেগেছেন অতীতকে ধুয়ে মুছে সাফ করে দিতে। যদিও তা খুব সহজ হবে বলে মনে করছেন না আইনজীবীরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বিগত কয়েক বছর ধরে শুধু শোভনবাবুর জীবনে ঝড় বয়ে আনেনি রাজ্য রাজনীতি ও সমাজজীবনেও বেশ প্রভাব ফেলেছে। সেই বৈশাখীই সম্প্রতি বিবাহবিচ্ছেদের পথে এগিয়েছেন তাঁর স্বামীর সঙ্গে। সেই সঙ্গে নিজমুখেই জানিয়েছেন, শোভনের সঙ্গে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা করবেন। বিয়ে হবে কী হবে না তা সময়ই বলবে। এখন তিনিই নতুন করে সংবাদের শিরোনামে চলে এলেন বেহালা পূর্বের বিধায়ক তথা শোভনের প্রথম স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে।

বেহালাতে থাকা শোভন চট্টোপাধ্যায়ের বাড়িটি তাঁর পৈতৃক বাড়ি। সেখানেই শোভন আগে সপরিবারে থাকতেন। কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তাঁর সংসারে অশান্তি শুরুর পর থেকেই তিনি সেই বাড়ি ছেড়ে গোলপার্কের বাড়িতে থাকতে শুরু করেন। পরে সেখানে মেয়েকে নিয়ে শোভনের সঙ্গে বৈশাখীও থাকতে শুরু করেন। রত্না অবশ্য শ্বশুরবাড়ি ছেড়ে কোনওদিনই যাননি। ছেলেমেয়েকে নিয়ে বেহালার বাড়িতেই থাকেন তিনি। সেই বাড়িই এখন কোটি টাকায় বৈশাখীকে বিক্রি করে দিয়েছেন শোভন। এ বিষয়ে কলকাতার প্রাক্তন মেয়রের দাবি, ‘রত্না সঙ্গে আইনি লড়াই চালাতে গিয়ে অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে হয়েছে। সেই সঙ্কট থেকে বাঁচতে বৈশাখীর সাহায্য নিতে হয়েছে। বৈশাখীর সেই আর্থিক সাহায্যের বদলে বাড়ি বিক্রি করেছি তাঁকে।’ আর বেহালার বাড়ির মালিকানা দাবি করে এবার বৈশাখী বার্তা দিয়েছেন রত্না চট্টোপাধ্যায় ও তাঁর ছেলেমেয়েকে। বলেছেন, ‘শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বাড়ির মালিক এখন আমি। তাই এবার ওই বাড়ি ছাড়ুন রত্না।’ মায়ের সঙ্গ ছাড়লে বাড়িতে থাকতে পারেন শোভন-কন্যাও, তবে শোভন পুত্রকে বাড়ি ছাড়তে হবে আর তাঁর মায়ের সঙ্গেই থাকতে হবে, এমন বার্তাও নাকি বৈশাখী দিয়েছেন বলে দাবি রত্না ঘনিষ্ঠদের। তবে গোটা ঘটনা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি রত্না চট্টোপাধ্যায়ের।

যদিও গোটা বিষয়টি খুব শীঘ্রই আইনি যুদ্ধে পরিণত হতে চলেছে বলেই মনে করছেন শহরের আইনজীবী মহল। তাঁদের একাংশের দাবি, বেহালার বাড়ি শোভন তৈরি করেননি। সেটি তাঁর পৈতৃক বাড়ি। তাই সেখানে শুধু শোভনের নয়, তাঁর স্ত্রী ও ছেলেমেয়েদেরও সমান অধিকার আছে। একমাত্র শোভন যদি উইল মারফত সেই বাড়ির মালিকানা সত্ত্ব পেয়ে থাকেন তবেই তিনি নিজেকে সেই বাড়ির একমাত্র মালিক হিসাবে দাবি করতে পারেন। কিন্তু তা যদি না হয়ে থাকে আর সেই বাড়িতে যদি তাঁর পরিবার বসবার করে তাহলে পরিবারের কোনও সদস্যের অনুমতি ছাড়া তিনি সেই বাড়ি বিক্রি করতে পারেন না। কেননা পিতৃপুরুষের সম্পত্তিতে বা শ্বশুরের সম্পত্তিতে রত্না চট্টোপাধ্যায় ও তাঁর দুই ছেলেমেয়ের সমান অধিকার আছে। শোভন এক্ষেত্রে চাইলেও তাঁদের সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন না। আর সব থেকে বড় বিষয় রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভনের এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। কোনও রায়ও আসেনি। রত্না চান না তাঁর স্বামীকে ডিভোর্স দিতে। আর তিনি না চাইলে আদালতও তাঁকে জোর করে ডিভোর্স দিতে বাধ্য করতে পারে না। এমন অবস্থায় শোভন বাড়ি বিক্রি করে আদতে প্রমাণ করে দিলেন তিনি রত্না ও তাঁর দুই ছেলেমেয়েকে মানসিক নিপীড়ন করছেন। বধূ নির্যাতন করছেন। কার্যত গোটা বিষয়টি নিয়ে আদালতে ধাক্কা খেতে পারেন শোভন।

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক