এই মুহূর্তে

হোলি নয়, বাঙালির উৎসব ‘দোল’- এই বার্তা দিতে কলকাতা ময়দানে বাংলা পক্ষ

নিজস্ব প্রতিনিধি:হোলি নয়, বাঙালির উৎসব ‘দোল’- এই বার্তা দিতে কলকাতা ময়দানে আবির বিনিময়ে মেতে উঠলো বাংলা পক্ষ-র সহযোদ্ধারা। রবিবার ৫ মার্চ, বিকেলে ভিক্টোরিয়া মেমোরিয়াল(Victoria Memorial Hall) – এর বিপরীতে এই আবির খেলার আয়োজন করা হয়। বাংলা পক্ষ-র সহযোদ্ধাদের সঙ্গে যোগ দেন ময়দানে ঘুরতে আসা বেশ কিছু বাঙালি।

সংগঠনের তরফে দাবি করা হয় বাংলায় ব্যবসা করা প্রতিটি প্রতিষ্ঠানকে দোলে ছুটি দিতে হবে। হোলির(Holi) দিন ছুটি দিয়ে দোলের দিন বাঙালি কর্মচারীকে কাজ করানো যাবে না। একই সঙ্গে সকল বাঙালিকে দোল উৎসবে বাংলা গান বাজানোর আবেদন করা হয়। এই সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমে রিলস ইত্যাদি বানানোর ক্ষেত্রে সকল বাঙালিকে বাংলা গান ব্যবহারের আবেদন করা হয়।

বাংলা পক্ষ-র তরফে দাবি করা হয় বাংলার প্রাণের উৎসব দোলের উপর হোলির সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এটি একটি  চক্রান্ত। এই চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে হবে বাঙালিকে। বসন্তের বিকেলে আবিরের এই উৎসবে ছিল, গান, নাচ, আড্ডা, মিষ্টিমুখ । এই দিন খালি গলায় বসন্তের গান পরিবেশন করেন বাংলা পক্ষ-র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. গর্গ চট্টোপাধ্যায়।
সমস্ত বাঙালিকে দোলের আগাম শুভেচ্ছা জানিয়েছে বাংলা পক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ