Loading live market data...
Loading active stocks...
Connecting...

কুয়াশায় ঢেকেছে ঢাকা, কলকাতায় নামল বাংলাদশের ৭ বিমান

বিমানগুলির সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘন কুয়াশায় (Fog) ঢেকেছে ঢাকার (Dhaka) আকাশ। আর তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিমান (Flight) নামতেই পারল না বাংলাদশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Hazrat Shahjalal International Airport)। প্রতিকূল আবহাওয়ার কারণে রবিবার সকালে বাংলাদেশের ৭টি বিমান অবতরণ করল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (Kolkata Netaji Subhas Chandra Bose International Airport)।

জানা গিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মোট সাতটি আন্তর্জাতিক যাত্রিবাহী বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার সকালে অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানগুলির অবতরণ সম্ভব হয়নি। আর তাই বাংলাদেশের তরফে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়, কলকাতায় বিমানগুলির অবতরণের জন্য। জরুরিকালীন পরিস্থিতিতে অবশেষে কলকাতা বিমানবন্দরের তরফে সবুজ সঙ্কেত মেলায় বিমানগুলিকে ঘুরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

প্রতিকূল আবহাওয়ার কারণে যে সাতটি বিমান এদিন সকালে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়, সেগুলি হল যথাক্রমে জাজিরা এয়ারওয়েজ জে-৯৫৩১, যাত্রীসংখ্যা ১৬৮ জন। বিমান বাংলাদেশ বিজি-৩৫০, যাত্রীসংখ্যা ২৪৯ জন। কুয়েত এয়ারওয়েজ, যাত্রীসংখ্যা ১৯৭ জন। এয়ার আরবিয়া, যাত্রীসংখ্যা ১৬১ জন। ইউএস বাংলা, যাত্রীসংখ্যা ১৪৬ জন। গালফ এয়ার ফ্লাইট, যাত্রীসংখ্যা ২৭৮ জন ও সালাম এয়ার, যাত্রীসংখ্যা ১২৬ জন। অন্যদিকে বিষয়টি নিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানগুলির সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন। কারোর কোনও অসুবিধা হয়নি। তবে আবহাওয়ার উন্নতি হলেই বিমানগুলি কলকাতা থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এদিকে প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মাঝ আকাশ থেকে নিরাপদে নামতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা।

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

মোদিশ্রী রসগোল্লা থেকে শঙ্খপদ্ম সন্দেশ, ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কাড়ছে বাংলার মিষ্টি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ