এই মুহূর্তে

বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকায় কাজ কতটা? কাজ দেখে অসন্তুষ্ট নবান্ন

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বাংলার বাড়ির (Banglar Bari) প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন বহুদিন। দীর্ঘ ৬ মাস কেটে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু বাংলার বাড়ি (গ্রামীণ)-এর প্রথম কিস্তির টাকা খরচে গড়িমসির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ৬ মাস কেটে গেলেও মাত্র ৭২.১০ শতাংশ উপভোক্তা কাজ সম্পন্ন করেছেন। ১২ লক্ষ উপভোক্তার মধ্যে ৮ লক্ষ ৬৫ হাজার ১৬৪ জন উপভোক্তা কাজ করিয়েছেন। পঞ্চায়েত দফতরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। একাধিক জেলায় উপভোক্তাদের কাজে গড়িমসির অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, বাংলার বাড়ি গ্রামীণের জন্য দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কথা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগে বলা হয়েছে, প্রথম কিস্তির টাকা দিয়ে ভিত থেকে লিনটন পর্যন্ত উপভোক্তাদের তৈরি করতে হবে। ভিত থেকে লিনটন পর্যন্ত তৈরি হওয়ার পরেই নিয়ম মেনে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা উপভোক্তাদের। অনেক জায়গায় বাড়ির তৈরির কাজ সম্পন্ন হয়নি।

জানা গিয়েছে, কাজের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (S 24 Pargana), মুর্শিদাবাদ (Murshidabad) সহ একাধিক জেলা। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হতেই এমন তথ্য সামনে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় জানা গিয়েছে, মাত্র ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। একাধিক জেলার এই রিপোর্টে অসন্তুষ্ট নবান্ন। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে সমীক্ষা শুরু হলে তার রিপোর্টেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজনৈতিক পর্যটক মোদিকে বাংলার মানুষের পাঁচ প্রশ্ন, তুলে ধরল তৃণমূল

মোদির ব্রিগেড সমাবেশের আগে রাজপথে মুণ্ডুহীন প্রধানমন্ত্রী, কাটল কারা? তুঙ্গে আলোড়ন

পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে?‌

বিধানসভা ভোটে লড়বেন? চমকানো জবাব দিলীপ ঘোষের

আঁধারে লুকিয়ে ছিল মৃত্যু, ঘুণাক্ষরেও টের পায়নি ২ বন্ধু, হাড়োয়ায় চাঞ্চল্য

ডায়মন্ড হারবারে প্রত্যেক ঘরে অম্রুতের জল, অভিষেকের উদ্যোগে শুরু ১৭৮ কোটির প্রকল্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte