বাসন্তীতে বোমা ফেটে আহত শিশুকে দেখতে এসএসকেএমে শিশু সুরক্ষা কমিশনের ২ সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর খড়িমাচন বিস্ফোরণে গুরুতর আহত শিশুকে দেখতে শনিবার এসএসকেএম হাসপাতালে যান পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের(Child Saftey Comission) চেয়ারপারসন তুলিকা দাস। শনিবার এস এম কে এম হাসপতালের ট্রমা ক্যার সেন্টারে গুরুত্ব জখম শিশু কে দেখতে যান কমিশনের দুই সদস্যের দল। প্রসঙ্গত গত বুধবার সন্ধ্যায় খড়িমাচন গ্রামের একটি নির্মীয়মান বাড়িতে হঠাৎ বিস্ফোরনের শব্দ শুনতে পান গ্রামবাসীরা। তার পরেই তাঁরা দেখতে পান যে বিস্ফোরণের জেরে শিশুটি গুরুতর আহত হয়। তড়িঘড়ি তাকে এসএসকেএম হাসপতালে(SSKM Hospital) নিয়ে আসা হয়। এখন দ্বিতীয় ক্লাসের ছাত্র হাসপতালে আশানজনক অবস্থায় চিকিৎসাধীন।

এদিন সেই শিশুর শারিরীক অবস্থা কেমন, তার চিকিৎসা ব্যবস্থা কেমন চলেছে, সেই সমস্ত বিষয় তদারকি করতে এস এস কে এম হাসপতালের ট্রমা কেয়ার সেন্টার যান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস সহ আর একজন সদস্য। এদিন চিকিৎসাধীন শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলার পর তুলিকা দাস জানান যে, শিশু চিকিৎসা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট । তার হাতের তিনটি আঙুল বাদ গেছে। তবে তার দুটি চোখ নষ্ট হয়ে যাওয়ার বিষয়ে তিনি জানান যে চিকিৎসক দের পক্ষে থেকে উন্নত চিকিৎসা ব্যবস্থা উপরে এখনো আশা ছাড়েনি তাঁরা। চিকিৎসকরা সব রকম চেষ্টা করছেন যাতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত শিশুর চোখের আলো ফেরানো যায় বলে জানান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। তিনি জানান যে , শিশুর সঙ্গে তার কথা হয়েছে।

সে তাঁর কথার উত্তরও দিয়েছে। তিনি আরো জানান যে পুলিশের কাছ থেকে তিন দিনের মধ্যে একশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। এছাড়া তাদের প্রাথমিক পদক্ষেপ রয়েছে শিশুর চিকিৎসা ব্যবস্থা উপরে জোর দেওয়া। তবে এদিন ঘটনাক্রম নিয়ে তার পরিবারের সঙ্গে বেশি কথা হয়নি বলেও জানান তুলিকা দাস। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জানান যে, পুলিশের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিন আহত শিশু ও তার পরিবারের সদস্য দের সঙ্গে দেখা করে এসএসকেএম হাসপতালের সুপারের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা অধিকার কমিশনের দুই সদস্য দল।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত