দোরে দোরে কড়া নেড়েও প্রার্থী জুটছে না বঙ্গ বিজেপির

রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও কিনা বঙ্গ বিজেপির নেতারা দোরে দোরে কড়া নেড়েও পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী জোটাতে পারছে না!

Share:

নিজস্ব প্রতিনিধি: হায় হায় হায়। বাংলার বুকে এ কী দিন দেখছে প্রবল প্রতাপসমন্ন ভারতীয় জনতা পার্টি(BJP)। রাজ্যের প্রধান বিরোধী দল হয়েও কিনা তাঁরা দোরে দোরে কড়া নেড়েও পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) প্রার্থী জোটাতে পারছে না! কেউ লড়তেই চাইছে না পদ্মপার্টির হয়ে। ঘরে ঘরে ঘাড়ধাক্কা খেতে হচ্ছে সুকান্ত মজুমদার(Sukanta Majumdar), শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari), দিলীপ ঘোষদের(Dilip Ghosh) দলকে। যা অবস্থা আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপি হয়তো ৭৫ শতাংশ আসনে প্রার্থীই খুঁজে পাবে না। যার অর্থ দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আরও একদফা মুখ পুড়তে চলেছে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতাদের যারা নিজেরা কিনা এক ডজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে ঘুরে বেড়ান বাংলার বুকে। যাদের রাস্তায় নেমে আন্দোলন করার ক্ষমতা নেই, মুখেই মারিতং জগত, আর সেটাও এসি ঘরে বসে।

আরও পড়ুন সংখ্যালঘু দফতর থেকে সরলেন রব্বানি, দায়িত্বে খোদ মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপির সংগঠনের কঙ্কালসার চেহারা নিয়ে রীতিমত চিন্তিত দলের কেন্দ্রীয় নেতৃত্ব। গত ১২ মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বঙ্গ বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান। পদ্মপার্টির রাজ‌্য নেতারা ছুটছেন বুথে বুথে। সাংসদ-বিধায়করা ঘুরছেন নিজেদের এলাকার বুথে। গেরুয়া শিবির সূত্রে খবর, বুথে ঘুরতে গিয়ে সাংগঠনিক চেহারার যে ছবি উঠে আসছে তাতে পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত অশনি সংকেত। ২০ শতাংশ বুথেও সক্রিয় কমিটি গড়ে তোলা যায়নি। বহু পুরনো নেতাকর্মীরা মাঠে নামছেন না। দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছিল প্রতিটি বুথের জন্য ৩জন করে সম্ভাব্য প্রার্থীর নাম পাঠাতে হবে। সেই নাম পাঠাবে জেলা কমিটি। ওই ৩টি নামের মধ্যে একটি নাম পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসাবে ঠিক করে দেবে দলের রাজ্য নেতৃত্ব। কিন্তু দেখা যাচ্ছে ৭৫ শতাংশ আসনের জন্য কোনও নামই জেলা নেতৃত্ব এখনও রাজ্য নেতৃত্বের কাছে পাঠাতেই পারেনি। ২৫ শতাংশ আসনে যাও বা কিছু নাম গিয়েছে তাও সেখানে কোথাও ১টি করে নাম, কোথাও আবার ২টি করে নাম। খুব কম আসনে ৩জনের নাম পাঠানো হয়েছে।

আরও পড়ুন রাজ্যের সরকারি কর্মচারীদের বোনাস বাড়ছে, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি ২০২৪’র লোকসভা নির্বাচনে বাংলার মাটিতে বিজেপির কীরকম ফলাফল হতে পারে, সেই তথ‌্য দিল্লির গড়া টাস্ক ফোর্সকে দিতে হবে বঙ্গ বিজেপিকে। আগামী ৪০ দিনের মধ্যে এই রিপোর্ট তিন সদস্যের গঠিত টাস্ক ফোর্সের কাছে জমা দেওয়ার জন‌্য কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নির্দেশ এসেছে। কিন্তু যা পরিস্থিতি তাতে মিথ্যা রিপোর্ট জমা দেওয়া ছাড়া বঙ্গ বিজেপির নেতাদের কাছে দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই। বঙ্গ বিজেপির নেতাদের একাংশের দাবি – কোচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, উত্তর মালদা, রানাঘাট, বনগাঁ, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক ও আরামবাগ ছাড়া তৃণমূলকে টক্কর দেওয়ার মতো কার্যত কোনও আসনই নেই। অর্থাৎ ২৪ এর লড়াইয়ে মাত্র ১২টি আসনে বিজেপি লড়াই করার মতো জায়গায় আছে। যদিও বঙ্গ বিজেপির মাথারা এই হিসাব মানতে নারাজ।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের