Sector 5-এ পাঁচতলা বাড়িতে বঙ্গ বিজেপির নয়া অফিস

মধ্য কলকাতার মুরলিধর সেন লেন থেকে সরছে বঙ্গ বিজেপির কার্যালয়। চলে আসছে সল্টলেক সেক্টর ফাইভে। পরে চলে যাবে নিউটাউনের নিজস্ব কার্যালয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতীব শুভ। তারপরেও তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতৃত্ব। বিজেপির আদিপুরুষ তথা জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়(Syama Prasad Mukherjee) একসময় বসতেন মধ্য কলকাতার(Central Kolkata) মুরলিধর সেন লেনের(Muralidhar Sen Lane) বাড়িতে। পরে সেই বাড়িই রাজ্য বিজেপির কার্যালয় হয়ে ওঠে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার মাটি থেকে ১৮জন সাংসদ পায় বিজেপি। কার্যত সেই সময় থেকেই বাংলার মাটিতে কলেবরে বাড়তে থাকে পদ্মপার্টি। তার জেরে ভিড় বাড়তে থাকে রাজ্য কার্যালয়েও। সেই সময়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বঙ্গ বিজেপির কার্যালয় অন্য কোনও বাড়িতে সরিয়ে নেওয়া হবে। এতদিনে সেই কাজ হতে চলেছে। সল্টলেকে(Saltlake) Sector 5-এ চলে আসছে বঙ্গ বিজেপির কার্যালয়। মেট্রোর সেক্টর ফাইভ স্টেশনের কাছেই উইপ্রো মোড়ের কাছে ৫ তলা নতুন দফতর তৈরি হচ্ছে যার বেশিটাই নতুন করে বানানো। সেখানেই আগামী ১০ মার্চ চলে যাচ্ছে বঙ্গ বিজেপির কার্যালয়।  

আরও পড়ুন মমতার মাস্টারস্ট্রোক, বাংলার হয়ে বার্লিনে নন্দিনী

মুরলিধর সেন লেনের বাড়ি বঙ্গ বিজেপির কাছে খুবই পয়া বাড়ি। তাই সেই বাড়ি থেকে রাজ্য কার্যালয় সরিয়ে নিলেও তা পুরোপুরি ছেড়ে দেওয়া হচ্ছে না। পদ্মশিবির সূত্রে জানা গিয়েছে, মুরলিধর সেন লেনই খাতায়কলমে দলের রাজ্য দফতর থাকছে। কিন্তু যেহেতু ওই বাড়ি থেকে আর দল চালানো সম্ভব হচ্ছে স্থানাভাবের জন্য তাই সল্টলেকে নতুন বাড়ি ভাড়া নিয়ে তা সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। নিউ টাউন এলাকাতেও জমি কিনে দলের বড় দফতর বানানোর প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই বাড়ি সম্পূর্ণ ভাবে তৈরি না হওয়া পর্যন্ত সল্টলেকের এই বাড়ি থেকেই বঙ্গ বিজেপি চালানো হবে। এর আগে একুশের বিধানসভা নির্বাচনেও ঢাক ঢোল পিটিয়ে দক্ষিণ কলকাতার হেস্টিংসে আলাদা দফতর বানিয়েছিল বিজেপি। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এসেছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে এ বার এখনও পর্যন্ত বিজেপির যা পরিকল্পনা তাতে রাজ্য নেতারাই শুধু থাকবেন গৃহপ্রবেশে। কেন্দ্রের কেউ আসছেন না।

আরও পড়ুন সাড়ে ৬টাকা কেজি দরে আলু কিনবে মমতার সরকার

ইতিমধ্যেই হেস্টিংস থেকে যাবতীয় আসবাব চলে এসেছে সেখানে। কিছু কিছু জিনিস গিয়েছে মুরলিধর থেকেও। এর জেরে মুরলিধরের দফতরের গুরুত্ব অনেকটাই কমে যাবে। প্রধান নেতাদের বসার জায়গা সবই হবে সেক্টর ফাইভে। সব ঠিক থাকলে ফাল্গুনের কৃষ্ণা তৃতীয়া অর্থাৎ আগামী ১০ মার্চ সল্টলেকের সেক্টর ফাইভে চলে যাবে বঙ্গ বিজেপির সদর দফতর। তবে এই ঘটনায় বঙ্গ বিজেপির নেতা থেকে কর্মীদের মধ্যে বেশ আশঙ্কা ছড়িয়ে পড়েছে। তাঁদের দাবি, মুরলিধর সেন লেনের বাড়ি থেকেই বিজেপি বাংলার মাটিতে ঐতিহাসিক সাফল্য পেয়েছিল ২০১৯ এর নির্বাচনে। কিন্তু একুশের নির্বাচনে দল চলে গিয়েছিল হেস্টিংসের বাড়িতে। সেই নির্বাচনে দল মুখ থুবড়ে পড়েছিল। এবার পঞ্চায়েত নির্বাচনের মুখে আরভও একবার বাসা বদল। তাহলে কী পঞ্চায়েতেও মুখ থুবড়ে পড়ার ভয় পাচ্ছেন বঙ্গ বিজেপির নেতাকর্মীরা! উত্তর আপাতত অজানা।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে