আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃষি আইন প্রত্যাহার: কৃষকদের অভিনন্দন জানিয়ে এবার কবিতা লিখলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: এর আগেও বহুবার বিভিন্ন বিষয়ে প্রতিবাদে ঝলসে উঠেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কলম। তাঁর লেখা প্রবন্ধ বা কবিতায় মানুষ পেয়েছিলেন প্রতিবাদের নতুন ভাষা। এবারও একবার ঝলসে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম। আন্দোলনরত কৃষকদের অভিনন্দন জানিয়ে তিনি লিখে ফেললেন কয়েক ছত্র। প্রতিটি ছত্রেই ফুটে উঠেছে দেশের অন্নদাতাদের প্রতি হৃদয়ের শ্রদ্ধা। শুক্রবারই প্রবল চাপের মুখে তিন বিতর্কিত কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ফলে খুশির হাওয়া সব মহলে। এবার সেই কৃষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কবিতা লিখে ফেললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

তাঁর কবিতা শুরু হয়েছে, ‘অন্নদাতাদের অন্নর অধিকার ফিরিয়ে দিতে হবেই/ মাঠ-মাটি-জমি প্রান্তরে কৃষিক্ষেত্র জাগবেই’ এই লেখা দিয়ে। কবিতার প্রতিটি ছত্রেই ফুটে উঠেছে কৃষকদের সংগ্রাম ও আন্দোলনের কথা। শাসকের ঔদ্ধত্য, অহংকারের ভগ্নদশা, অস্ত্রের ঝংকারকে ভেঙেচুরে দিয়ে কীভাবে কৃষকরা প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন তাও রয়েছে মুখ্যমন্ত্রীর লেখা কবিতায়। কবিতাটি এদিনই প্রকাশ করা হয়েছে। যদিও এটা প্রথমবার নয়, এর আগে NRC, CAA থেকে কৃষি আইন প্রণয়ন-সহ বিতর্কিত প্রতিটি কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধেই গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আন্দোলনকারী কৃষকদের জয় উৎসর্গ করে তিনি লিখে ফেললেন একটি কবিতা।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ