স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

Share:

নিজস্ব প্রতিনিধি : স্ট্রংরুমের নিরাপত্তায় আরও কড়া কমিশন। রাজ্যের বিভিন্ন প্রান্তে স্ট্রংরুমের খবর আসছে। কোথাও কারচুপির অভিযোগ, কোথাও সিসিটিভি বিকল হওয়ার অভিযোগ উঠছে। স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য কর্মী এবং প্রার্থীদের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। নিজের কেন্দ্রের স্ট্রংরুমে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ছিলেন তিনি। এবার স্ট্রং রুমের নিরাপত্তা বাড়ছে। ২৪ ঘণ্টা সেখানে হাজির থাকবেন কমিশনের আধিকারিকরা। নজরদারিতে থাকবেন রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন আধিকারিক।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুল, কালনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্ট্রংরুমের অব্যবস্থার অভিযোগ উঠছে। যদিও অভিযোগ মানতে নারাজ কমিশন। তৃণমূলের পক্ষ থেকে একাধিকবার বহু জায়গায় স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ থাকার অভিযোগ তোলা হচ্ছে। কোথাও ২মিনিট, কোথাও ৬ মিনিট, কোথাও ৩০ মিনিট। এতদিন পুলিশ বা পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা থাকতেন স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে। এবার ২৪ ঘন্টা নজরদারির দায়িত্বে থাকবে কমিশনের আধিকারিকরা। 

স্টংরুমে ঢুকতে গেলে একাধিক নিয়ম মানতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নিয়েই তবে ঢোকা যাবে। স্ট্রংরুমের ত্রিস্তরীয় নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর যে ঘেরাটোপ রয়েছে, সেখানে আরও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এই স্ট্রংরুমগুলোতে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা জানিয়েছেন, স্ট্রং রুমের নিরাপত্তা আরও কঠোর করতে এই নির্দেশিকা দেওয়া হচ্ছে।

স্ট্রংরুমে থাকা ইভিএমে যাতে কারচুপি না হয়, তারজন্য কর্মীদের ও প্রার্থীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। তিনি নিজেও বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের স্ট্রং রুম সাখাওয়াত মেমোরিয়াল হাইস্কুলে গিয়েছিলেন। দলীয় কর্মীদের তৃণমূলনেত্রী বার্তা দেন, নিজের এলাকার স্ট্রং রুমে পাহারা দিন। এমনকী প্রার্থীদেরও নিজের এলাকার স্ট্রং রুমে যেতে বলেন মমতা। সেখানেই রাত কাটাতে নির্দেশ দেন। রাতের কালবৈশাখীকে তোয়াক্কা না করে স্ট্রং রুমে চলে যান মমতা।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক