দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোররাতে কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে ঠাণ্ডা অনুভূত হবে

নিজস্ব প্রতিনিধি: কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতে বেশি রাত অথবা ভোরের দিকে তাপমাত্রা কমবে। কলকাতার ক্ষেত্রে এক থেকে দুই ডিগ্রি রাতের তাপমাত্রা কমবে এবং পশ্চিমের জেলাগুলিতে আরো একটু বেশি তাপমাত্রা কমতে পারে । ফলে ভোরের দিকে একটু  ঠাণ্ডা অনুভূত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই খবর জানান । তিনি বলেন,২২ অক্টোবর অবধি দক্ষিণবঙ্গের কোথাও কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।আগামী তিন দিনে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কমার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের(SouthBengal) জন্য। ২৩ অক্টোবর উপকূলে অবস্থিত জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ।দক্ষিণ ২৪ পরগনা ,মেদিনীপুর ,কলকাতা হাওড়া, হুগলিতে এবং ২৪অক্টোবর দশমীর দিন থেকে বৃষ্টি একটু বাড়বে ।তার কারণ ২১ তারিখে সেন্ট্রাল বে অফ বেঙ্গলি একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে মোটামুটি শুধু দার্জিলিং এবং কালিংপং- এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রথম ৪৮ ঘন্টা। বাকি আগামী পাঁচ দিনে সব জেলাতেই শুষ্ক ওয়েদার থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য ২৪ অক্টোবর অব্দি মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। প্রায় সব জেলাতেই এই মুহূর্তে উত্তরবঙ্গের জন্য রাতের তাপমাত্রা কোথাও কোন পরিবর্তন নেই। এই মুহূর্তে কোথাও কোনো সতর্কবার্তা নেই । কলকাতার(Kolkata) ক্ষেত্রে রাত্রে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে। পশ্চিমের জেলাগুলোতে রাত্রে হালকা ঠাণ্ডা  ভাব অনুভূত হবে।

Published by:

Share Link:

More Releted News:

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ