পহেলা বৈশাখে ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি ,কোন কোন জেলায় ,আপডেট দিল আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার থেকে শুক্রবার বজ্র- বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখী। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরের পার্বত্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সব জেলাতেই। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন,দক্ষিণবঙ্গে (South Bengal)২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দু -এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর জেলাতে।

বৃহস্পতি এবং শুক্রবার এই দু-দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা, গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরও দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতার(Kolkata) ক্ষেত্রে ৩৭ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে তাপমাত্রা। বৃষ্টির কারণে শুক্রবার সামান্য তাপমাত্রা কমলেও মোটামুটি এইরকম তাপমাত্রাই থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে।উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ঝড় -বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বুধবার থেকে।বুধবার,বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে।

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ঝড় – বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতেও আগামী ৪৮ ঘন্টায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে।এপ্রিলের মাঝামাঝি থেকে গরম বাড়তে পারে। দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে ভারতের মৌসম ভবন জানাচ্ছে ২০২৫ সালের মতো মনোরম নয় ,২০২৬ এ গরম বাড়বে । ২০২৪ সালের মতো গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এপ্রিলের দ্বিতীয় আর্ধ এবং মে মাসে হিট ওয়েভের সংখ্যা বাড়তে পারে।লং টার্ম ফোর কাস্টে ভারতের মৌসম ভবন জানাচ্ছে এবছর বৃষ্টির পরিমাণও কমতে পারে ৮ থেকে ১২ শতাংশ। পূর্ব ভারতে গড় বৃষ্টিপাত কম হওয়ার আশঙ্কা। গড় বৃষ্টিপাতের পরিমাণ বাংলায় ৮৮ থেকে ৯২ শতাংশ হতে পারে বলে অনুমান ভারতের আবহাওয়া বিজ্ঞানীদের।

ফ্রি বাসে চড়তে চান? Pink Card-এর জন্য জরুরি ২ নথি,কীভাবে করবেন আবেদন?

শ্রেণিকক্ষের ভিতরে পড়ে রয়েছে কন্ডোমের প্যাকেট-মদের বোতল, সন্দেশখালির স্কুলে চাঞ্চল্য

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে অস্ত্রোপচার হবে নায়কের

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ