চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যে গরমে নাজেহাল পরিস্থিতি হতে চলেছে : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহ বইতে পারে। শুধু তাই নয়, কলকাতার(Kolkata) তাপমাত্রা এক লাফে পৌঁছে যেতে পারে ৩৯ ডিগ্রির ঘরে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) অধিকর্তা গণেশ দাস এই খবর জানান। তিনি বলেন,নর্থ ওয়েস্টান উইন্ড আমাদের এখানে ঢুকছে। ছোট্ট একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ইস্ট মধ্যপ্রদেশ এবং তার লাগোয়া এলাকায়।

পাশাপাশি এ রাজ্যে আগামী ৫ দিনে আরো ১-২ ডিগ্রি বাড়তে পারেতাপমাত্র। সেই সঙ্গে শুষ্ক গরম থাকবে কলকাতায়। মহানগরীর তাপমাত্রা ৪০ডিগ্রির কাছাকাছি যেতে পারে। আগামী ৪-৫ দিনে সেভাবে কোনো বৃষ্টির সম্ভবনা নেই বলে জানালো আবহাওয়া দফতর। তবে পশ্চিমী জেলা পুরুলিয়া, বাঁকুড়া,বীরভূম, ঝাড়গ্রাম,মালদা,নদীয়া,মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে এবং তাপ প্রবাহের সতর্কতাও থাকছে। কলকাতাতে খুব কম সময় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অপরদিকে উত্তরের(North) জেলাগুলিতে স্বাভাবিকের থেকে তাপমাত্রা বেশি থাকবে।আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাসের নাগরিকদের প্রতি পরামর্শ মে মাসের এই অতিরিক্ত গরমে সুস্থ থাকতে হালকা সুতির জামা পড়তে হবে, বেশি করে জল খেতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ