দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও দক্ষিণবঙ্গ আপাতত থাকবে বঞ্চিত

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । সকালের দিকে অস্বস্তিকর আবহাওয়া এবং সঙ্গে ঘাম ও দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন, উত্তরবঙ্গে(North Beangal) ভারী বৃষ্টিপাতের সর্তকতা থাকছে ওপরের পাঁচটি জেলাতে। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আগামী দুদিন উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন না । তারপর তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে(South Bengal) তাপমাত্রা এখনই নিম্নমুখী হওয়ার কোন চান্স নেই।উত্তরবঙ্গে এখনো আবহাওয়ার কোন পরিবর্তন নেই ।

আরো দুদিন একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর।পাশাপাশি উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আবহাওয়ার কোন পরিবর্তন নেই। তবে বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। লাগাতার বৃষ্টির থেকে এখন আপাতত বঞ্চিত থাকবে কলকাতাবাসী এমনটাই জানালেন সঞ্জীব বাবু।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ