আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহর দক্ষিণবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া ,বীরভূম ,পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। শনিবার আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) সূত্রে এই খবর জানা গিয়েছে। আবহাওয়া দফতরের ডিউটি অফিসার দেবব্রত বন্দ্যোপাধ্যায় আরোও জানান, মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে।

অক্ষরেখা শান্তিনিকেতন এর ওপর দিয়ে গেছে। আগামী তিন দিনে মৌসুমী অক্ষরেখা আরো উত্তর দিকে সরবে।দক্ষিণবঙ্গে(South Bengal) আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া ,বীরভূম ,পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়।

কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের(North Bengal) ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে।শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং ,আলিপুরদুয়ার ও কোচবিহারে । তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার এবং কোচবিহারে। জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহারে মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার ৯ই আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

‘রাজনৈতিক ডাস্টবিনে পরিণত করা যাবে না’, বাড়িতে বসে বিস্ফোরক পার্থ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ