দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতাতে বৃহষ্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আজ ,কাল ও পরশু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা গণেশ কুমার দাস এই খবর জানান । তিনি বলেন,এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ভাগলপুর- মালদা – মিজোরাম হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দ্বিতীয়ত একটি ঘূর্ণাবর্ত উত্তর বাংলাদেশ এর ওপরে রয়েছে।বাংলাদেশ সংলগ্ন এলাকায় প্রচুর জলীয় বাষ্প তৈরি হচ্ছে এবং সেই জলীয়বাষ্প ধীরে ধীরে আমাদের রাজ্যে প্রবেশ করছে। এর ফলে দক্ষিণবঙ্গে(south Bengal) আজ থেকে আগামীকাল ও পরশুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, বীরভূম,নদীয়া, মুর্শিদাবাদ, হাওড়া ও দুই মেদিনীপুরে।

উত্তরবঙ্গের(North Bengal) সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।অর্থাৎ আগামী ৯ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হবে। কলকাতায়(Kolkata) মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি(Rain) হবে। দুই বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি যা ছিল তা অনেকটাই কমবে। মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল মাছ ধরতে যেতে মানা করা হয়েছে। ৪০ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ থাকবে। কলকাতাতে আগামী পরশুদিন বৃহস্পতিবার পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস