কেমন কাটবে দীপাবলির রাত? নতুন ঘূর্ণাবর্ত নিয়ে কী জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গা পুজোতে বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও জনসমুদ্রে ভেসেছিল শহর কলকাতা। দীপান্বিতা অমাবস্যায় কালীপুজো উপলক্ষে এবার বারাসত-মধ্যমগ্রামমুখী আমজনতা। এর মধ্যেই সকলের একটাই প্রশ্ন আবহাওয়া কেমন থাকবে? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে। এরফলে কালীপুজো আপাতত বৃষ্টিহীন। সোমবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। এইদিন বাংলার কোথাও উল্লেখযোগ্যভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গিয়েছে, গাঙ্গেয় বঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে এদিন সকালে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়তে তার সম্ভাবনা আরও কমবে। কালীপুজোর পাশাপাশি ভাইফোঁটার দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভাইফোটার পরেই হবে হাওয়া বদল। সোমবার সকালের দিকে কলকাতার সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া গিয়েছে।। কোথাও কোথাও কুয়াশা দেখতে পাওয়া গিয়েছে। এদিন বাতাসে প্রচুর পরিমাণে দলীয় বাষ্প ঢাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গেও ভাইফোঁটা পর্যন্ত কোন বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার শহর কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

শুক্রবার আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবার কথা রয়েছে। সেটি ২৭ অক্টোবর অর্থাৎ আগামী সোমবার তামিলনাড়ু উপকূলের কাছে পৌছবে। সেই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হয়েছে মান্থা। এই ঘূর্ণিঝড়ের গতিপথ দুটি হতে পারে। এটি তামিলনাড়ুর কাছে পুদুচেরি উপকূলে অথবা উড়িষ্যা উপকূলে ল্যান্ড ফল হতে পারে। শুক্রবার এই ঘূর্ণাবর্তের বিষয়ে আরও বিস্তারিতভাবে জানানো হবে।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে