‘দিল্লি-গুজরাত থেকে বাংলা পরিচালিত হবে’, শাহের মন্তব্যে তুলোধনা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি:নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সংকল্প পত্রকে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার (১০ এপ্রিল) তিনি বলেছেন, ‘এতদিন ধরে আমরা যে কথা বলে আসছিলাম, সেই কথাই আজ স্বীকার করে নিয়েছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি ক্ষমতায় এলে দিল্লি-গুজরাত থেকে বাংলা পরিচালিত হবে।’

বিজেপির চাকরির প্রতিশ্রুতিকেও কটাক্ষ করেছেন অভিষেক। তিনি প্রশ্ন তুলেছেন, ১২ বছরে কত লোককে চাকরি দিয়েছে বিজেপি? কত যুবককে চাকরি দিয়েছেন? বাংলাকে সবসময় ছোট করছে বিজেপি। বিজেপির প্রতিশ্রুতি চিট ফান্ডের মত। বাংলার মানুষের ওপরে শুধু অত্যাচার করা হচ্ছে। দুর্নীতি ঢাকতে বিজেপিতে চলে যাচ্ছে। বিজেপিতে গেলেই ধোয়া তুলসিপাতা হয়ে যাচ্ছে বলে কটাক্ষ অভিষেকের। বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, দিল্লি বিধানসভা নির্বাচনে মহিলাদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।  কিন্তু ১ বছরের বেশি সময় কেটে গেলেও ১ জন মহিলাও ৫ পয়সাও পাননি। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত না করে, বাংলাতে ৩ হাজার টাকা দেওয়ার কথা বলা হচ্ছে। একমাত্র বাংলাতেই পরিবারের সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়।

তিনি চ্যালেঞ্জ করে জানিয়েছেন, একটাও বিজেপি শাসিত রাজ্যে এই টাকা দিয়ে দেখানো হোক। যে সরকার পরিশুদ্ধ জল, পরিশুদ্ধ বাতাস দিতে পারে না, তাঁরা নাকি ৩০০০ টাকা দেবে মহিলাদের। বিজেপির প্রতিশ্রুতি পত্র হল চিটফান্ডের মতো। তিনি প্রশ্ন তুলেছেন, টাকার লোভ দেখিয়ে মহিলাদের সম্ভ্রম কিনতে এসেছেন? দিল্লি মহারাষ্ট্রে প্রতিশ্রুতি দিয়েও টাকা দেননি। পরিষেবা দিতে গিয়ে আটকে যান কেন ?

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?