অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে মৃত্যু বঙ্গ-তনয়ার, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথে এক বঙ্গ তনয়ার মৃত্যু। জানা গিয়েছে মৃত ওই যুবতী দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথে এক বঙ্গ তনয়ার মৃত্যু। জানা গিয়েছে মৃত ওই যুবতী দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের বাসিন্দা। ওই বাঙালি কন্যার নাম বর্ষা মুহুরি। সে বারুইপুরের একটি কলেজে ভূগোলে এমএসসি’র পড়ুয়া। অমরনাথে বিপর্যয়ের জেরে একাধিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ওই যুবতী একটি দলের সঙ্গে অমরনাথে ঘুরতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও ৬ জন। গত ১ জুলাই কলকাতা থেকে উত্তর ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল তারা। প্রথমে পহেলগাঁওতে একটি জায়গায় ছিলেন ২ দিন। সেখান থেকে অমরনাথে যান। কিন্তু সেখানে গিয়ে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের মধ্যে পড়েন তারা।

অন্যদিকে অমরনাথে আটকে থাকা বাংলার বাসিন্দাদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। হেল্পলাইন নম্বরটি হল ০৩৩-২২১৪৫২৬, ২৪ ঘণ্টাই এই নম্বরটি চালু থাকবে। শনিবার টুইট করে হেল্পলাইন চালুর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নবান্নে একটি কন্ট্রোল রুম খুলে জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন ‘অমরনাথ বিপর্যের ঘটনায় আমি হতবাক ও শোকাহত। নিহতদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আটকে পড়া পুণ্যার্থী ও তাঁদের পরিবার-পরিজনকে সমবেদনা জানাই। নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে (০৩৩-২২১৪৫২৬), আমাদের দিল্লি রেসিডেন্স অফিসকে সক্রিয় করা হয়েছে, বাংলা থেকে তীর্থযাত্রীদের উদ্ধারের জন্য জম্মু ও কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে’।

প্রসঙ্গত, অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টিতে এখনও পর্যন্ত ওই বাঙালি কন্যা-সহ ১৬ জনের মৃত্যু হয়েছে বলে এনডিআরএফ সূত্রে খবর। পাশাপাশি এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৪০ জন।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে