বাংলার ১৫টি শহর চলে এল 5G’র আওতায়, নেপথ্যে Airtel

Digital India গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারই অঙ্গ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় ১৫টি শহরে মিলবে Airtel 5G পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে Internet’র 5G পরিষেবা। এবার সেই পরিষেবার আওতায় চলে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলার(Bengal) ১৫টি শহর ও শিল্পাঞ্চল এলাকা। সৌজন্যে Airtel। দেশের প্রতিটি কোণায় দ্রুততম নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছে Jio এবং Airtel। সেই নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দিতে একের পর এক ফিচারপ্যাকড 5G ফোন বাজারে নিয়ে হাজির হচ্ছে একের পর এক মোবাইল সংস্থা। যেমন তার ফিচার্স, তেমনই স্পেসিফিকেশন। বাজারে মিলছে বহু বাজেটবান্ধব 5G ফোনও। সাধ্যের মধ্যেই সাধ মেটাবে যারা। কেউ যাতে 5G পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্য সমস্ত ব্যবস্থাই পাকা। এবার সেই বুলেট স্পিডের নেটওয়ার্কের আওতায় চলে এল বাংলার ১৫টি শহর ও শিল্পাঞ্চল এলাকা। কলকাতা এবং শিলিগুড়িতে আগেই পৌঁছে গিয়েছিল দ্রুততম ওই নেটওয়ার্ক। এবার সেই তালিকায় নাম লেখাল আরও ১৫টি জায়গা।

আরও পড়ুন পাহাড়ে প্রত্যাহার বনধ, স্বস্তিতে পরীক্ষার্থী থেকে পর্যটকেরা

বাংলার যে ১৫টি শহর Airtel’র 5G পরিষেবার আওতায় চলে এল তার মধ্যে আসছে বহরমপুর, ওল্ড মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, আলিপুরদুয়ার, দিনহাটা, কোচবিহার, ইসলামপুর থেকে শুরু করে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, মেদিনীপুর, খড়গপুরেও। বাদ যায়নি জলপাইগুড়ি ও দার্জিলিংও। পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম দার্জিলিং। এই হিল-স্টেশনের সৌন্দর্য উপভোগ করতে দেশবিদেশ থেকে প্রতিবছর ছুটে আসেন অসংখ্য পর্যটক। আর সেই কথা মাথায় রেখেই দার্জিলিং ও সংলগ্ন জায়গায় 5G পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে Airtel। আগেই শিলিগুড়িতে দ্রুততম এই নেটওয়ার্ক চালু হয়ে গিয়েছে। এবার দার্জিলিংয়েও পৌঁছে গেল সেই সুবিধা। পর্যটনের পাশাপাশি শিল্প ও শিক্ষাক্ষেত্রের দিকটাও মাথায় রেখেছে Airtel। খড়্গপুর আইআইটি-র খ্যাতি জগৎজোড়া। সেখানে নিত্যনতুন গবেষণার ক্ষেত্রকে আরও উর্বর করে তুলবে এই দ্রুততম নেটওয়ার্ক। পাশাপাশি জোর দেওয়া হয়েছে, আসানসোল, দুর্গাপুরের মতো শিল্পাঞ্চলের ওপরেও। Digital India গড়ার যে লক্ষ্যমাত্রা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi), তারই একটি ধাপ হিসেবেই এবার রাজ্যের কোণায় কোণায় দ্রুততম নেটওয়ার্ক নিয়ে পৌঁছে গেল Airtel।

আরও পড়ুন হাজার টাকারও কমে ফ্ল্যাট রাজারহাট নিউটাউনে

সকলেই জানেন, 5G এলে 4G-র তুলনায় খরচ বাড়তে চলেছে গ্রাহকদের। তবে আপাতত এই সব শহরগুলিতে এখন 5G পরিষেবার জন্য কোনও অতিরিক্ত শুল্ক দিতে হচ্ছে না Airtel। পরে নিঃসন্দেহে দ্রুততম এই নেটওয়ার্কের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে হবে ইউজারদের। তবে এখন সেসব ছাড়াই এখনকার চেয়ে অন্তত 20-30 গুণ স্পিডে 5G নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন এয়ারটেল গ্রাহকেরা।আর তার জন্য সিম বদলের দরকার নেই মোটেও। তবে আপনার ফোনটিকে 5G সাপোর্টেড হতেই হবে। আপনার এলাকায় 5G পরিষেবা চালু হয়েছে কিনা তা আপনি চেক করতে পারবেন এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে গিয়ে। কীভাবে এয়ারটেল 5G ফোনে এনেবল করবেন, সে সংক্রান্ত সমস্ত নির্দেশিকাও পেয়ে যাবেন ওই অ্যাপটিতেই। সুপারফাস্ট কলিং থেকে গেমিং, হাই ডেফিনেশন ভিডিয়ো স্ট্রিমিং কিংবা চোখের নিমেষে ফটো বা ফাইল আপলোডের মতো সুবিধা পেতে পারেন এবার Airtel 5G-র মাধ্যমেই। 

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক