সিংহের ওপরে বাবু হয়ে বসে দেবী,স্বপ্নাদেশে বেনিয়াটোলা পালবাড়ির জগদ্ধাত্রী পুজো শতাব্দীপ্রাচীন

Share:

নিজস্ব প্রতিনিধি : জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই মাথায় আসে চন্দননগর ও কৃষ্ণনগরের কথা। জগদ্ধাত্রী পুজোর জন্ম কৃষ্ণনগরে। কিন্তু এখন কৃষ্ণনগর কেউ ছাপিয়ে গিয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। ঐতিহ্যের দিক থেকে একে অপরকে টেক্কা দিয়ে চলে। দুটি জায়গাতেই মা বহু বছর ধরে পূজিত হয়ে আসছেন জগদ্ধাত্রী রূপে। ১০০ বছরেরও বেশি পুরনো বেনিয়াটোলা পালবাড়ির জগদ্ধাত্রী পুজো। বহু বছর ধরে রীতি নীতি মেনে এই পুজো হয়ে আসছে। এই পুজোর সূচনা করেছিলেন ব্যবসায়ী বটকৃষ্ণ পাল। স্বপ্নাদেশ পেয়েই এই পুজো শুরু হয়েছিল।

পালবাড়ির জগদ্ধাত্রী পুজোয় মা বাবু হয়ে বসে থাকেন সিংহের ওপর। দেবীর সঙ্গী থাকেন ৪ সখী। ১৯০০ সালে শোভাবাজার অঞ্চলে বড় বাড়ি তৈরি করেছিলেন বিখ্যাত ওষুধ ব্যবসায়ী বটকৃষ্ণ পাল। হাওড়ার বাসিন্দা হয়েও কলকাতাতে জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। তাই ব্যবসা শুরু পরে শোভাবাজার এলাকায় বাড়ি তৈরি করেন। বাড়ি তৈরির পর সেখানে জগদ্ধাত্রী পুজো করেন বটকৃষ্ণ পাল। জানা গিয়েছে, নিয়ম মেনে পুজোর জন্য বাড়িতেই নাড়ু, সুজি, মিষ্টি তৈরি করেন বাড়ির মহিলারা। আগে প্রতিমার সাজসজ্জায় ঢাকা থেকে শিল্পী নিয়ে আসা হত। বর্তমানে সেই সাজসজ্জার দায়িত্বে কলকাতার শিল্পীরা।

দুর্গাপুজোর প্রভাব থেকেই দেবী হৈমন্তীকার পুজো শুরু করেছিলেন তিনি। তাঁর হাওড়ার শিবপুরের গ্রামের বাড়িতে অভয় দুর্গার পুজো হতো। সেই ধারা বজায় রাখতে চেয়েছিলেন তিনি। এই পালবাড়ির পুজোয় বাহন সিংহই। কিন্তু সিংহের ওপরে বাবু হয়ে বসে আছেন দেবী জগদ্ধাত্রী। প্রতিবছর দেবীর চালচিত্র বিশেষ নজর করে দর্শনার্থীদের। নবমীর দিন এখানে হয় কুমারী পুজো। আজ থেকে একশ বছরের বেশি সময় ধরে একই রীতিনীতি মেনে পুজো হয়ে আসছে।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী