চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BGBS 2025: দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন এগিয়ে এল, কবে খুলবে দরজা?

নিজস্ব প্রতিনিধিঃ দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তিনি জানিয়ে দিলেন,’ আগামী ২৯ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন।’ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার একদিন আগে সরকারিভাবে খুলবে মন্দিরের দরজা। আর তাতে বেশ খুশি স্থানীয় বাসিন্দারা । 

আগামী ১১ ডিসেম্বর  মন্দির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেইসময় ঘোষণা করে দিয়েছিলেন ২০২৫ সালেই উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। এরপর এদিন চুড়ান্ত হল দিনক্ষণ। অন্যদিকে দিঘা জগন্নাথ মন্দিরের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে ১৩ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড  তৈরি করে দিয়েছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। একথায় বলা যায়,  রথের আগে অক্ষয় তৃতীয়ার সময় আমজনতার জন্য  খুলে যেতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা।

 উল্লেখ্য, প্রায় ২০০ কোটি টাকা খরচ করে  নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পাশে এই মন্দিরটি তৈরি হচ্ছে।  হিডকোর তত্ত্বাবধানে  চলছে কাজ  । রাজস্থান থেকে বেলেপাথর আনা হয়েছে এই মন্দিরটি তৈরির জন্য। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই উচ্চতা হবে দিঘার মন্দিরটিরও। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে।  অন্যদিকে দিঘায় ঘুরতে যেতে কম বেশি সকল বাঙালির খুব পচ্ছন্দ করে। আর দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি হলে তা প্রতি সাধারণ মানুষের  কাছে আরও আকর্ষণ বাড়িয়ে তুলবে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ