BGBS 2025: কর্মসংস্থানের ক্ষেত্রে সুখবর, বাংলায় ৫০ হাজার কোটি বিনিয়োগের ঘোষণা মুকেশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।  সেখানে  উপস্থিত রয়েছেন   ৪০ টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ মোট ৫ হাজার বিশিষ্ট শিল্পপতি- শিল্প বিশেষজ্ঞরা। আর সেখান থেকে বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি ।  বক্তব্যের শুরুতে বাংলার মণীষীদের প্রণাম জানিয়ে তিনি  বলেন, ‘ বাংলায় ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে । ‘

রিলায়েন্স গোষ্ঠীর মালিকের কথায় , ‘বাংলায় শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলায় লগ্নির পরিবেশ ভালো। মমতা মানেই বিজনেস।’ তাই  বাংলায় দ্বিগুণ বিনিয়োগের ঘোষণা করেন আম্বানি।  তিনি বলেন , ‘ বাংলায় এনার্জি সেক্টরে এবং বস্ত্রশিল্পেও বিনিয়োগ করবে রিলায়েন্স। বাংলার জামদানি শাড়িকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া হবে । ‘ 

আরও পড়ুনঃ BGBS 2025: হোটেল ব্যবসায় ১২০০ কোটি বিনিয়োগ, বড় ঘোষণা হর্ষ নেওটিয়ার

শুধু তাই নয় এদিন সম্মেলন থেকে জিও নিয়ে বড় ঘোষণা করেছেন মুকেশ আম্বানি । তিনি বলেন,’ কলকাতার জিও গ্রাহকদের ধন্যবাদ । এখানে সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে । তাই  বাংলায় রিলায়েন্সের বিনিয়োগ ৫০ হাজার কোটি টাকা। বাংলার বিশ্বস্ত সঙ্গী রিলাসেন্স। রাজ্যে বর্তমানে ১৩০০ রিলায়েন্স স্টোর রয়েছে। আগামী তিন বছরে আরও ৪০০ স্টোর চালু হবে।  আগামী ৯ মাসের বাংলায় তৈরি হবে এআই সেন্টার ।’ সেইসঙ্গে মুকেশ আম্বানি জোর দিয়েছেন মোবাইল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্র। পাশাপাশি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে  কালীঘাট মন্দিরের সংস্কারের আর্থিক সাহায্যের ঘোষণা করলেন রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি । 

 

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ