ডিভাইডারে ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু তরুণীর, নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের কলকাতায় ভয়াবহ দূর্ঘটনা। শুক্রবার সকালে নিউটাউনে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণীর। সেইসঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন যুবক । তারা হলেন বাবলুপ্রসাদ নায়েক এবং রবিরঞ্জন কুমার। তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । নিউ টাউনের সাপুরজি ব্রিজের কাছে ঘটে এই দুর্ঘটনা। নিহত তরুণী হলেন  নদীয়ার বাসিন্দা  ২২ বছরের ম্যাকনালি দাস।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে একই বাইকে করে  তিনজন সাপুরজি আবাসনের দিকে যাচ্ছিলেন।  ব্রিজ থেকে নেমে কিছুটা এগিয়ে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি ।  তারপরেই  ছিটকে পরে যায়  তিনজন।  তবে এই ঘটনায় বাইকে পিছনে বসে থাকা  তরুণী মাথায় গভীর চোট পান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টেকনোসিটি থানার পুলিশ। সঙ্গে সঙ্গে তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই ম্যাকনালিকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুইজনের এখন চিকিৎসা চলছে হাসপাতালে ।

কী কারণে দুর্ঘটনা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  সেইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দের ।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এদিন সকালে ঘন  কুয়াশার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ। বলা বাহুল্য, বারবার  পথ নিরাপত্তা নিয়ে  পুলিশের তরফ থেকে করা হচ্ছে সচেতনতা । তাতেও কমছে পথ দুর্ঘটনা । পুলিশদের একাংশের মত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা না বাড়লে কিছুতেই রাশ টানা যাবে না পথ দুর্ঘটনার ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা