বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

Share:

নিজস্ব প্রতিনিধি : ৪১ টি অত্যাধুনিক বাইক এবং রেসিং সুট পরে কলকাতা থেকে বর্ধমানের দিকে রওনা দিয়েছিলেন একদল যুবক। কিন্তু মাঝপথেই ওৎ পেতে রয়েছে মৃত্যু তা বুঝতে পারেননি তাঁরা। বাইক চালাতে চালাতে  রিলের নেশাই কেড়ে নিল একটি প্রাণ। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গুড়াপ থানার কংসারি পুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বাইক আরোহী। একটি ডাম্পারে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, কলাকাত থেকে বর্ধমান যাওয়ার পথে রিল বানাবার নেশাই কাল হয়েছে। পশ্চিম পুঁটিয়ারির বাসিন্দা বছর ২৫-র শেখ মহম্মদ হাসেম বাইকে থাকলেও মোবাইলে রিল বানাতে ব্যস্ত ছিলেন। আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেটি সোজা গিয়ে ধাক্কা মারে ডাম্পারে। ঘটনার পরেই এগিয়ে আসে ওই যুবকের সঙ্গীরা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। দুর্ঘটনার খবর পয়ে ঘটনাস্থলে এসে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ধনিয়াখালি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় গুড়াপ থানার পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। মৃতদেহটিকে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  রিলের নেশায় এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপরেও হুঁশ ফিরছে না মানুষের। কলাকাতা থেকে বর্ধমানে ৪১টি বাইক নিয়ে জয়রাইড শুরু করেছিল একদল যুবক। কিন্তু রিলের নেশা সর্বনাশা, ফের প্রমাণ করল আরও একটি মৃত্যু।

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর