আধার কার্ডের বায়োমেট্রিক হ্যাক করে ১০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোনের মাধ্যমে প্রতারণা ঘটেই চলেছে। সারা রাজ্যজুড়ে ভুরিভুরি অভিযোগ। এবার প্রতারণার শিকার হয়েছেন বেহালার জয়শ্রী পার্ক এলাকার এক বাসিন্দা। ওই ব্যাক্তির অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে ১০,০০০ টাকা। আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। 

জানা গিয়েছে, সমীর বাউর প্রথমে খেয়াল করেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা ডেবিট হয়েছে। এসএমএসের মাধ্যমে জানতে পারেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা আইনুল ইসলাম নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা গিয়েছে। পরবর্তীকালে ব্যাঙ্কে যোগাযোগ করেন তিনি। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। আধার কার্ডের বায়োমেট্রিক হ্যাকিং করেই টাকা ডেবিট হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট ব্যাঙ্ক।

পুলিশের দ্বারস্থ হন সমীরবাবু। সাইবার ক্রাইম থেকে যোগাযোগ করা হবে বলে জানায় বেহালা থানার পুলিশ। যদিও এখনও সাইবার ক্রাইম থানা থেকে যোগাযোগ করেনি বলেই জানিয়েছেন তিনি। সমীর বাবু জানান, ৩ থেকে ৪ মাস আগে রেশন কার্ডের জন্য বায়োমেট্রিক দিয়েছিলেন। তারপর আর কোনও জায়গাতে তিনি বায়োমেট্রিক ব্যবহার করেননি। সেই থেকেই এই প্রতারণার ঘটনা কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক