চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লি-কলকাতায় বসে না থেকে সময় দিন নিজ কেন্দ্রে, নির্দেশ বিজেপিতে

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) সাংসদ ও বিধায়কদের(MP and MLA) এবার কড়া নির্দেশ দিল দলেরই কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কথায় কথায় আর দিল্লিতে(Delhi) এসে বা কলকাতায়(Kolkata) বসে থেকে দিন কাটিয়ে দিলে চলবে না। সময় দিতে হবে নিজ নিজ লোকসভা(Constituency) বা বিধানসভা(Assembly) কেন্দ্রে। সেই সাংসদ বা বিধায়ক যদি মন্ত্রীও হন বা দলেরই কোনও বিশেষ গুরুত্বপূরড়ণ পদে থেকে থাকেন তাহলেও তাঁকে সেই সময় দিতে হবে নিজ লোকসভা বা বিধানসভা কেন্দ্রে। নিজের নিজের কেন্দ্রে দলের সংগঠন কতটা মজবুত, নিয়মিতভাবে সেই ব্যাপারে নিতে হবে খোঁজ। প্রস্তুত করতে হবে সাংগঠনিক রিপোর্ট। একই সঙ্গে বাংলা থেকে নির্বাচিত দলের সব সাংসদ ও বিধায়ককে কার্যত স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, যদি দলে নিজের পদ অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে সময় দিতে হবে নিজের নিজের কেন্দ্রেও।

কেন এহেন নির্দেশ? সূত্রে জানা গিয়েছে, এর পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত বাংলায় বিজেপির বুথ সশক্তিকরণ অভিযান মুখ থুবড়ে পড়েছে। রাজ্যের অর্ধেকেরও বেশি বুথে কার্যত বিজেপি পৌঁছাতেই পারেনি। অথচ দলের নেতা-মন্ত্রী, সাংসদ-বিধায়কেরা দিল্লিতে এসে বলে যাচ্ছেন যে বাংলায় নাকি বিজেপির জোয়ার চলছে। এই সব দাবি যে চূড়ান্ত মিথ্যা সেটা এবার বেশ ভালই বুঝতে পারছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই তাঁরা আর দিল্লিতে ভিড় বাড়াতে চান না। পরিবর্তে চান বাংলা থেকে নির্বাচিত দলের মন্ত্রী, সাংসদ ও বিধায়কেরা নিজ নিজ কেন্দ্রে বেশি করে সময় দিন। দ্বিতীয়ত, রাজ্যের অর্ধেক বুথে এখনও বিজেপির কমিটি গড়ে ওঠেনি। বুথ স্তরে সংগঠন গড়ে তোলা না হলে যে সামনের পঞ্চায়েত নির্বাচনে ও আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপি কলকে খুঁজে পাবে না সেটা বুখে এখন এই সব জনপ্রতিনিধিদের বলা হয়েছে বুথে বুথে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে। দলের কর্মীদের ঐক্যবদ্ধ করে নতুন কর্মী এনে বুথ স্তরের সংগঠন ও কমিটি গড়ে তুলতে। এরই পাশাপাশি দলের পুরনো ও বসে যাওয়া নেতাদের মানভঞ্জন করে তাঁদের কাছে টানতে প্রবীণ ও পুরনো নেতা-কর্মীদের নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া করারও নির্দেশ দেওয়া হয়েছে এই সব জনপ্রতিনিধিদের।

Published by:

Share Link:

More Releted News:

২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বঙ্গে দ্বিতীয় দফার ভোট, কলকাতায় থাকবে কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

বাইকবাহিনীর দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ, সময় বেঁধে দিল কমিশন

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ