জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় লালবাজারে তলব বিজেপি বিধায়কদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভায় জাতীয় সঙ্গীতের অবমাননার জেরে আরও বিপাকে পড়লো গেরুয়া শিবির। এবার জাতীয় সঙ্গীতের অবমাননায় বিজেপির বিধায়কদের ডেকে পাঠালো লালবাজারের গোয়েন্দা বিভাগ। জানা গিয়েছে,শুক্রবার ৫ বিজেপি বিধায়ককে তলব করা হয়েছে। তবে কাদের তলব করা হয়েছে সে সম্পর্কে এখনও পর্যন্তন কিছু জানা যায়নি। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে সরব  হয়েছে তৃণমূল।

এ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও দিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। শুধু তাই নয় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হল এফআইআর।  সেই বিজেপি নেতাদের মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারী, শংকর ঘোষ, মনোজ টিগ্গা-সহ ১২ জন বিধায়কের নাম । বুধবার ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার দিনেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিধানসভার ভিতর প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল।

১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা  চত্বরে ধর্না বসে শাসক দল। আর বিধানসভা চত্বরে  জাতীয় সঙ্গীত গেয়ে ধর্না শেষ করে তৃণমূল। সেই সময় বিজেপি বিধায়করা চোর চোর স্লোগান দেয়।  এতেই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব৷ বুধবার আচমকা বিধানসভায় ঢুকে পড়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে চোর, চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা শুভেন্দু সহ বিজেপি নেতাদের উদ্দেশ্য করে চোর, চোর স্লোগান দিতে থাকেন তৃণমূল বিধায়করাও৷ এই ঘটনার পরেই স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিন তৃণমূল বিধায়ক। এর পরই বিধানসভায় সেন্ট্রাল ডিসিকে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষিতে হেয়ার ষ্ট্রীট থানায় অভিযোগ দায়ের করে রাজ্যের শাসক শিবির।   

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর