ব্রিগেডে যাওয়ার পথে গিরিশ পার্কে শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার দিনেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। জেলা সহ একাধিক রাজ্য থেকে আসছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের বিরুদ্ধেই উঠল বিরাট অভিযোগ। ব্রিগেডে যাওয়ার পথে গিরিশ পার্কে শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ আনা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। 

এই ঘটনা নিয়ে রাজ্যের মন্ত্রী ক্ষোভ উগড়ে বলেছেন,  ‘‘বিজেপি গুণ্ডারা এ সব করেছে। আজ যে বাস ব্রিগেডে যাচ্ছে, সেগুলিতে রয়েছে ইট, কাচের বোতল, বোম। বহিরাগত গুণ্ডাদের নিয়ে তারা ব্রিগেডে যাচ্ছে। গিরিশ পার্ক মেন রোডে আমার বাড়িতে হামলা করেছে।’’ শশী পাঁজা জানিয়েছেন ব্রিগেডে আসা বিজেপি কর্মীদের ছোঁড়া ইটের আঘাতে তিনি আহত হয়েছেন। তিনি ঘটনার সমালোচনা করে বলেছেন, ‘‘এরা খুনও করতে পারে। এরা গুণ্ডা। গণতন্ত্রের খুন করা হয়েছে। ওঁদের দুঃসাহস দেখুন!’’ শশী পাঁজা ঘটনার বর্ণনা দিয়ে বলেছেন তাঁর বাড়ির  আশপাশে ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টার ছিল। বাসে করে যাওয়ার সময় বিজেপি কর্মীরা সেখানে দাঁড়িয়ে বাস থেকে নেমে সব পোস্টার ছিঁড়ে দেন।  সেগুলি  পরে তৃণমূল কর্মীরা  লাগাতে গেলে  আবারও বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের  মারধর শুরু করেন বলে অভিযোগ। 

আরও পড়ুন: বাংলায় পরিবর্তন সম্ভব নয়, নীতিন নবীনকে রিপোর্ট ভিন রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে যে, ব্রিগেডে মোদির সভায় যাওয়ার সময় তৃণমূল কর্মীরা তাঁদের লক্ষ্য করে ইট ছরে। ঘটনার সময় পুলিশ নিস্ক্রিয় ছিল বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সামাল দিতে যাওয়ার সময়ে আহত হন বৌবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর-সহ কয়েক জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত এক বিজেপি কর্মীকে। সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কর্মীদের দাবি,  বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে। প্রথমে বিজেপি কর্মীরা এলোপাথাড়ি পাথর ছুড়তে শুরু করে। অন্যদিকে বিজেপির অভিযোগ, তাদের বাসের উপরই হামলা চালানোর পরেই তারা পাল্টা আঘাত করে।  

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক