NRS হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার নার্সের দেহ, চাঞ্চল্য

ফের রহস্যজনক মৃত্যু কলকাতার এনআরএস হাসপাতালে। শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ। তবে কী কারণে মৃত্যু হয়েছে তাঁর, এখনও স্পষ্ট নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রহস্যজনক মৃত্যু কলকাতার এনআরএস হাসপাতালে। শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ। তবে কী কারণে মৃত্যু হয়েছে তাঁর, এখনও স্পষ্ট নয়। হাসপাতাল সূত্রের খবর, কোনও ওষুধ ইনজেক্ট করার ফলে মৃত্যু হতে পারে ওই নার্সের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক সূত্রের খবর, গতকাল তথা বুধবার (১২ অগস্ট) রাতে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের HDU-এ ডিউটি করছিলেন তিনি। কিন্তু রাতে হঠাৎ-ই তিনি গায়েব হয়ে যান। তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের অন্যান্য কর্মীরা। শেষমেষ হাসপাতালের শৌচাগার থেকে নার্সের দেহ উদ্ধার হয়। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট আসলেই নার্সের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গতকাল রাতে ডিউটিতে যোগ দেওয়ার পরেই তিনি ফেন্টানিলের তিনটি ভায়াল নিয়ে শৌচালয়ে চলে গিয়েছিলেন। ঘন্টাখানেক পরেও তিনি না ফিরলে সহকর্মীরা শৌচাগারের দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করেন তাঁকে। কিন্তু তখন কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি তাঁর। শেষমেষ রাত সাড়ে ১০ টা নাগাদ দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় নার্সকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালের বেডে শুইয়ে দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নীরিক্ষা করে নার্সকে মৃত ঘোষণা করেন। বস্তুত, রোগীদের ঘুম পাড়ানোর জন্য ফেন্টানিল ব্যবহার করা হয়। অনুমান, নার্স তাঁর কনুইয়ের সন্ধিস্থলের শিরায় ওই ওষুধ ইনজেক্ট করেছিলেন। এটা নিছকই আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই নার্সের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। দু’বছর আগে, ২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক-পড়ুয়ার দেহ। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। এই ঘটনায় গোটা রাজ্যে তখন হুলস্থুল পড়ে গিয়েছিল। এরপর থেকেই রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। কিন্তু তারপরেও একের পর এক সরকারি হাসপাতাল থেকে রহস্যজনক মৃত্যুর খবর মিলছে।

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড