পূর্ব যাদবপুরে মহিলার রহস্যমৃত্যু, লিভ-ইন সঙ্গীর খোঁজে পুলিশ

মহিলার রহস্যমৃত্যু পূর্ব যাদবপুরে। রবিবার সকালে বন্ধ ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। মৃত্যুর ঘটনায় তাঁর লিভ-ইন সঙ্গীকে সন্দেহ করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলার রহস্যমৃত্যু পূর্ব যাদবপুরে। রবিবার সকালে বন্ধ ঘর থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। ওই মহিলা একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতেন বলে জানা গিয়েছে। সঙ্গীর খোঁজ শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুর্ব যাদবপুর থানা এলাকার ছিট কালিকা পুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা। তিনি একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে। রবিবার সকালে ওই বাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে পুর্ব যাদবপুর থানার পুলিশ। এদিন বাড়ির মালিক পূর্ব যাদবপুর থানায় খবর দেন। খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছে পুলিশ আধিকারিকরা দেখেন ঘরের দরজা বন্ধ রয়েছে। অবশেষে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখা যায়, মহিলার দেহ পড়ে রয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই তরুণীর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এটি খুনের ঘটনা। মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। অন্যদিকে মহিলার লিভ ইন সঙ্গী এখনও পর্যন্ত উধাও রয়েছেন। তদন্তকারীরা তাঁর নম্বরে ফোন করলে ফোন সুইচড অফ পান। লিভ ইন সঙ্গীর খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ।

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে মহিলার দেহ উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা। খবর পাঠানো হয়েছে লালবাজারের হোমিসাইড শাখায়। রবিবার সকালে স্থানীয়রা ওই মহিলার সঙ্গীকে শেষ বার দেখেন। তার পর থেকে উধাও তিনি। ঘটনার বিষয়ে তথ্য জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। মহিলার মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গীকে সন্দেহ করা হচ্ছে।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?