তৃণমূল নয়, বিজেপির বিরুদ্ধেই বড় বার্তা দিলেন বুদ্ধ

বিজেপির হাত থেকে দেশবাসীকে বাঁচাতে ডিওয়াইএফআই-কে বড় বার্তা দিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ নয় তৃণমূল(TMC)। বিপদের নাম বিজেপি(BJP)। সে বিপদ শুধু যে বাংলার জন্য তা নয়, বিপদ সারা দেশের। আর সেই বিপদের হাত থেকে দেশবাসীকে বাঁচাতে ডিওয়াইএফআই-কে বড় বার্তা দিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadeb Bhattacharya)। সল্টলেকের(Saltlake) সেক্টর থ্রি এলাকায় আই এ ব্লকের ‘পূর্বাশা’ সাংস্কৃতিক কেন্দ্রে শুক্রবার থেকে শুরু হয়েছে বামপন্থী যুব সংগঠন ডেমোক্র্যাটিক ইউথ ফেডেরাশান অফ ইন্ডিয়ার(DYFI) একাদশতম সর্ব ভারতীয় সম্মেলন। সেখানেই শনি সকালে ভিডিও বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এই বামপন্থী যুব সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও। আর সবাইকে চমকে দিয়েই সেই বার্তায় তিনি বুঝিয়ে দিলেন বাংলা হোক কী ভারত, লড়তে হবে বিজেপির বিরুদ্ধেই। কেননা তাঁরাই দেশের সব থেকে বড় বিপদ।

ঠিক কী বার্তা দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী? বুদ্ধদের ভট্টাচার্যের সংক্ষিপ্ত বার্তা, ‘বর্তমানে দেশে যে জনবিরোধী ও দমপীড়নের সরকার চলছে তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলন। সেই লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই কর্মীরা রাজ্যের সর্বত্র প্রতিদিন আন্দোলন সংগঠিত করছেন। তাঁদের সংগ্রামকে আমার আন্তরিক অভিনন্দন এবং ডিওয়াইএফআই-এর এই সম্মেলনের সমস্ত সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।’ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন কার্যত বিছানায় শয্যাশায়ী। চোখেও খুব একতা ভাল দেখতে পান না। বাড়িতে অধিকাংশ সময়ই অক্সিজেন চলে তাঁর। একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ভেন্টিলেশন সাপোর্টেও রাখতে হয়েছিল বুদ্ধবাবুকে। কোভিড তাঁর শরীরে থাবা বসালেও মারণ ভাইরাসকে হারিয়ে দেন তিনি। যদিও বেশ কিছুদিন তাঁকে থাকতে হয়েছিল ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে। কিন্তু, মস্তিষ্ক সম্পূর্ণ সচল রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রাজ্যের হাল হকিকত সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেন তিনি। খবর শোনেন টেলিভিশনে। তাঁর আপ্তসহায়ক কিংবা স্ত্রী মীরা ভট্টাচার্যও বুদ্ধবাবুকে খবরের কাগজ পাঠ করে শোনান। এত কিছুর পরেও বিছানায় শুয়ে শুয়েই এদিন তিনি বামপন্থীদের সামনে আগামী দিনের লড়াইয়ের অভিমুখ ঠিক করে দিলেন। তাঁর বার্তা বামপন্থী যুবদের আরও উজ্জীবিত করেছে তা বলাই বাহুল্য।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস