আরজি করের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন, শিয়ালদহ আদালতে যেতে বলল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : আরজি করের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার সেই মামলা গেল শিয়ালদহ কোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন মামলা উঠলে, আবেদনকারী তথা নির্যাতিতার মা-বাবাকে শিয়ালদহ এসিজেএম আদালতে যাওয়ার পরামর্শ দেয় হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশ, আবেদন জমা পড়ার ৪৮ ঘন্টার মধ্যে নিম্ন আদালতকে সিদ্ধান্ত নিতে হবে। ঘটনাস্থল দেখার জন্য নির্যাতিতার আইনজীবীর সঙ্গে কতজন হাজির থাকতে পারবেন সেই বিষয়েও জানাতে হবে। রাজ্য যদি এই মামলায় যুক্ত হতে চায়, সেই বিষয়টিও বিবেচনা করবে শিয়ালদহ এসিজেএম আদালত।

নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছেন, শুধু ঘটনাস্থল  সেমিনার রুম নয়, তার বাইরে ও আশপাশের জায়গা একবার দেখতে চাওয়ার জন্য আবেদন করা হয়েছে। আরজি করের মত স্পর্শকাতর ঘটনার কারণেই অনুমতির জন্য আবেদন। সেখানে সিআরপিএফ নিরাপত্তাও রয়েছে। নির্যাতিতা চিকিৎসকের পরিবার হাই কোর্টে আবেদনে বলেছিলেন, মেয়ের উপর যে নির্যাতন হয়েছে, তার প্রেক্ষিতে একবার ঘটনাস্থলটি সামনে থেকে দেখতে চান। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকায় আদালতের কাছে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে আদালতে বলা হয়, নতুন করে মামলা হবে কিনা, সেই বিষয়ে আদালত আগে সিদ্ধান্ত নিক। সিবিআই-র আইনজীবীর কথা, ঘটনাস্থলে নির্যাতিতাপ পরিবার যেতে চাইলে তাঁদের আপত্তি নেই।

গত বছর অগস্টে আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ করে খুন করা হয় এক তরুণী চিকিৎসককে। এরপরে গোটা রাজ্যের পাশাপাশি দেশ এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল প্রতিবাদের আগুন। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। ধৃতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?