রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকার জরিমানা

আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর বিগত ৭ বছরেও সেই তদন্তের কাজ করেনি। আর তার জেরেই ৫০ হাজার টাকার জরিমানার নির্দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক দশক আগে ২০১২ সালে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলায় প্রাথমিক শিক্ষক(Primary School Teacher) পদে নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ উঠেছিল। ২০১৬ সালে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের শিক্ষা দফতরকে(West Bengal State Education Department) তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও শিক্ষা দফতর বিগত ৭ বছরেও সেই তদন্তের কাজ করেনি বলে অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতেই এদিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijeet Gangopadhay) নির্দেশ দিয়েছেন, রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে। আগামী ১০ দিনের মধ্যে সেই টাকা কলকাতা হাইকোর্টের ‘লিগ্যাল এড সার্ভিস’-এ জমা দিতে হবে। শুধু তাই নয়, রাজ্যের শিক্ষা দফতর কোথা থেকে ওই জরিমানার টাকা জোগাড় করবে সেটাও বাতলে দিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় ‘দুর্নীতি’র তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের কাছ থেকেই ওই জরিমানার টাকা আদায় করতে হবে।

আরও পড়ুন ভোটের টাকা পাচ্ছেন না বিজেপির প্রার্থীরা, ক্ষোভ তুঙ্গে

রাজ্যে তখন সবে সবে পরিবর্তন ঘটেছে। সালটা ২০১২। সেই সময়েই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পূর্ব মেদিনীপুর জেলায় কারচুপির অভিযোগ ওঠে। স্বজনপোষণের মাধ্যমে কয়েক জন প্রার্থী চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তা নিয়ে দায়ের হয় মামলাও। আদালত ২০১৬ সালে রাজ্যের শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে তদন্তের নির্দেশ দেয়। কিন্তু গত ৭ বছরেও সেই তদন্ত শুরুই হয়নি। আর তার জেরে নতুন করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আইনজীবী তাঁদের আবেদনে জানিয়েছিলেন, ২০১২ সালে পূর্ব মেদিনীপুরে যারা স্বজনপোষনের মাধ্যমে চাকরি পেয়েছেন, তাদের নিয়োগ বাতিল করা হোক। একই সঙ্গে গোটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদালত যাতে তদন্তের নির্দেশ দেয়, সেই আবেদনও জানানো হয়।

আরও পড়ুন গোঘাটে বিষ দিয়ে তৃণমূল কর্মীর বীজতলা নষ্ট, কাঠগড়ায় বিজেপি

মঙ্গলবার সেই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। ওই জরিমানার পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, আগামী ৬ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রিন্সিপাল সেক্রেটারি বা শিক্ষা সচিবকে জমা দিতে হবে তদন্তের রিপোর্ট। হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারির যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকে, তবে তাঁর পদত্যাগ করা উচিত। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ সেপ্টেম্বর। এদিন শুনানিতে রাজ্যের শিক্ষা সচিবের উদ্দেশে তীব্র ভর্ৎসনা করে আদালত।

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধাওয়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে