আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ আন্দোলন ঘিরে উত্তাল মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।  শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বিচচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বঞ্চ ওই নির্দেশ  দিয়েছেন। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অগ্নিগর্ভ এলাকায় শান্তি ফেরাতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে কাজ করবে।

ওযাকফ বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলা। তবে সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটছে বাংলাদেশ সীমান্তবর্তী এবং সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে। জেলার সমশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, সুতি, ধুলিয়ান্সহ একাধিক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। এখনও পর্যন্ত বেসরকারি সূত্রে তিন জনের মৃত্যুর খবর মিলেছে। ইন্টারনেট পরিষেবা বন্ধের পাশাপাশি বেশ কিছু জায়গায় জারি হয়েছে ১৬৩ ধারা। আতঙ্কে এলাকা ছাড়ছেন স্থানীয়রা।

মুর্শিদাবাদে আইনশৃঙ্খলা ফেরাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছুটির দিন হলেও জরুরি ভিত্তিতে এই মামলা শোনে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ। বিকেল সাড়ে চচারটে নাগাদ মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এডিজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে পাঠানো হয়েছে। অশান্তি পাকানোর দায়ে ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাতে সন্তুষ্ট হননি বিচারপতিরা। বেঞ্চের সিনিয়র বিচারপতি সৌমেন সেন তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘রাজ্যের দায়িত্ব আইনশৃঙ্খলা সামাল দেওয়া। নাগরিককে সুরক্ষা দিতে হবে।’ এর পরেই ধুলিয়ানের কী অবস্থা তা নিয়ে আধ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন। সেই রিপোর্টের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় বিশেষ বেঞ্চ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ