আদালতে জোর ধাক্কা খেলেন শুভেন্দু, নাকচ আর্জি

শুভেন্দু অধিকারীর আর্জি নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। আইনশৃঙ্খলার দায়িত্ব সাংবিধানিক ভাবে রাজ্য সরকারের। সেখানে হস্তক্ষেপ করতে নারাজ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বিরোধী দলগুলি যখনই কলকাতায় বা জেলায় কোনও কর্মসূচী নিচ্ছে তখনই তা আটকে দিচ্ছে রাজ্য প্রশাসন। দেওয়া হচ্ছে না সভা, মিছিল, বিক্ষোভের অনুমতি। করতে দেওয়া হচ্ছে না ধর্না সমাবেশও। কোথাও কোনও ঘটনা ঘটলে আটকে দেওয়া হচ্ছে বিরোধী নেতাদের গাড়ি ও কনভয়। যখন তখন যেখানে সেখানে আটকে দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতাদের। কখনও কখনও গ্রেফতারও করা হচ্ছে। অথচ সেই একই ঘটনায় দেখা যাচ্ছে বহাল তবিয়তে সর্বত্র অবাধ বিচরণ করছেন রাজ্যের শাসক দলের(Ruling Party) নেতারা। তাঁদের জন্য কোনও বিধিনিষেধও কার্যকর হচ্ছে না। যাবতীয় নিয়ম আর অনুমতি না দেওয়ার ঘটনা শুধুমাত্র বিরোধী দলগুলির সঙ্গেই। এটা কী গণতন্ত্রের(Democracy) ছবি? এই প্রশ্ন তুলেই কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। সঙ্গে ছিল আর্জি, আদালত গাইডলাইন(Guideline) তৈরি করে দিক যাতে বিরোধীরা নির্বিঘ্নে তাঁদের দলীয় সভা, মিছিল ও কর্মসূচি পালন করতে পারে। কিন্তু সেই আর্জিই শনিবার নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। 

শুভেন্দুর দায়ের করা এই মামলা আগেই শুনানি শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই শুনানি চলছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। সেই শুনানির কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি। শনিবার সেই রায় প্রদান করেছে আদালত। সেখানেই শুভেন্দুর গাইডলাইন তৈরির আর্জি খারিজ করে দিয়েছে আদালত। কারণ হিসাবে বলা হয়েছে আইনশৃঙ্খলার দায়িত্ব সাংবিধানিক ভাবে রাজ্য সরকারের। সেখানে রাজ্য প্রশাসন যা বুঝবে তা করবে। সেই জায়গায় রাজ্যের হাত-পা বেঁধে দিতে পারে না আদালত। রাজ্য প্রশাসন যদি মনে করে বিরোধী দলের সভা, মিছিল বা কর্মসূচির জেরে নির্দিষ্ট কোনও এলাকায় বা রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, তাহলে তাঁরা যে কোনওরকমের পদক্ষেপ নিতে পারে। এমনকি বিরোধী দলের সভা, মিছিল বা কর্মসূচির অনুমতি দিয়েও পরে তা বাতিল করতে পারে বা প্রত্যাহারও করতে পারে।

তবে রাজ্য প্রশাসনকেও এদিন কিছু পরামর্শ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ১৪৪ ধারা জারি করার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে রাজ্য প্রশাসনকে। খেয়াল রাখতে হবে উপযুক্ত ক্ষেত্রেই যেন ১৪৪ ধারা জারি করা হয়। একই সঙ্গে আদালত বিরোধী দলনেতার আইনজীবীকে এটাও জানিয়েছে, রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে। রাজ্য প্রশাসন যদি কোনও ক্ষেত্রে আইনশৃঙ্খলাজনিত কোনও সিদ্ধান্ত নেয় তাহলে তা যেন মেনে চলে বিরোধী দলগুলিও।

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়