আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুর্জ খলিফার নিভল আলো, শহরবাসী মজল রঙ্গরসে

নিজস্ব প্রতিনিধি:   বিমান চালাতে অসুবিধে হচ্ছে বলে ভিন্ন ভিন্ন সংস্থার তিন পাইলট অভিযোগ করায় শ্রীভূমিক স্পোর্টিং ক্লাবের অন্যতম আকর্ষণ লেজার শো বন্ধ করে দেওয়া হয়েছে। যাঁরা আগেভাগে দেখে নিয়েছেন, তাঁরা যে ভাগ্যবান তা নিয়ে কোনও সন্দেহ নেই। যাঁরা দেখতে পেলেন না, তাঁদের কপাল যে মন্দ তা আর বলার অপেক্ষা রাখে না।

কিন্তু এই খবরের পিছনে রয়েছে আরও একটি মজার খবর। তা হল শহরবাসীর একাংশ ঘটনাটি নিয়ে বেশ রসিকতায় মজেছে। তাদের প্রশ্ন, মাত্র তিনজন পাইলট দেখতে পেল না বলে বুর্জ খলিফার লেজার শো বন্ধ করে দিতে হল। নিশ্চই এরা চোখে কম দেখে। আচ্ছা এই তিন পাইলট বিমান চালানোর সময় এরা দূরের জিনিস কী করে দেখে? নিশ্চই হাতের কাছে দূরবীন রেখে দেয়।

কারও মুখে শোনা গেল, আচ্ছা বাসের রুট, ট্রেনের রুট তো হামেশাই বদল হয়। তাহলে পুজোর কদিন বিমানের রুট বদল করা গেল না? এই কদিন ওই রুট দিয়ে বিমান চলাচল বন্ধ রাখলে কী হত?

কারও কারও কথা শুনে মনে হল এরা এয়ারপোর্ট সংলগ্ন এলাকার মানুষ। তাদের রসিকতা তো সবাইকে ছাপিয়ে গিয়েছে। লেজার শো চলছে বলে তিন পাইলটের বিমান চালাতে অসুবিধে হচ্ছে। আর সারা বছর বিমান নামার সময় ওই আওয়াজ শুনতে শুনতে কানের পর্দা ফুটো হয়ে গেল। একটা সাইলেন্সার লাগাতে পারে না।

কদিন বাদেই শেষ হবে এবার দুর্গা আরাধনা। রয়ে যাবে স্মৃতি, সঙ্গে টুকরো টুকরো কথা।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ