চাকরিহারাদের এবার থানায় তলব, হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসসি কাণ্ডের জেরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ করতে দেখা গিয়েছে রাজ্যের চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের। বিগত ২ দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনে বিক্ষোভ করতে দেখা যায় তাঁদের। সেখানেই পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হয়েছিলেন কয়েক জন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। কিন্তু ১৬ মে শুক্রবার চাকরিহারাদের বিরুদ্ধেই দায়ের করা হয় মামলা। এমনকী, ২১ মে বিধাননগর উত্তর থানায় হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে পুলিশের তরফে।

চাকরিহারাদের মঞ্চ থেকে চিন্ময় মণ্ডল এই দিন বলেন, “ভয় দেখিয়ে আমাদের বিক্ষোভ রোধ করা সম্ভব নয়।”

সূত্রের জানা গিয়েছে, একটি পুলিশি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে ২১ মে, সকাল ১১ টায় বিধাননগর উত্তর থানায় হাজিরা না দিলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের গ্রেফতার পর্যন্ত করা হতে পারে।

চাকরিহারাদের উপর অভিযোগ করা হয় সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীদের আটক ও হুমকি দেওয়ার জন্য। সূত্রের খবর, কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগ করেও মামলা হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ১৬ মে, চাকরিহারাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিধাননগর উত্তর থানার পুলিশ।

পুলিশের এই লাঠিচার্জকে কেন্দ্র করে আন্দোলনকারীরা শুক্রবার প্রতিবাদ করে বলেও জানা গিয়েছিল। বিক্ষোভকারী শিক্ষক শিক্ষিকারা জানিয়েছিলেন, পুলিশের এই ‘নির্মম’ অত্যাচারের বিরুদ্ধে তাঁরা ওই দিন ‘ধিক্কার দিবস’ও পালন করেছিলেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে, এসএসসি’র ২০১৬ সালের প্যানেলে দুর্নীতির খবর পাওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা চাকরিচ্যুত হন। এই বিষয় আদালত জানায়, যাঁদের চাকরি বাতিল করা হয়েছে তাঁদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন। এই সমস্ত ঘটনা নিয়েই শুরু এই বিক্ষোভ।

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর