কয়লা পাচার কাণ্ডে ECL-এর সাত আধিকারিককে গ্রেফতার করল CBI

আগামিকাল বৃহস্পতিবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে ধৃতদের পেশ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling) নাটকীয় মোড়। ম্যারাথন জেরার শেষে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের (ইসিএল) বর্তমান জেনারেল ম্যানেজার (Genaral Manager) সহ সাত প্রাক্তন ও বর্তমান আধিকারিককে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃতরা হলেন, এস সি মৈত্র (S C Moitra), অভিজি‍ৎ মল্লিক (Abhijit Mullick), সুশান্ত বন্দ্যোপাধ্যায় (Sushanta Banerjee), তন্ময় দাস (Tanmoy Das), দেবাশিস মুখোপাধ্যায় (Debashish Mukherjee), রিঙ্কু বেহরা (Rinku Behra) এবং মুকেশ কুমার (Mukesh Behra)। ধৃতদের মধ্যে অভিজি‍ৎ মল্লিক, সুশান্ত বন্দ্যোপাধ্যায় ও তন্ময় দাস ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার। আগামিকাল বৃহস্পতিবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে ধৃতদের পেশ করা হবে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্তদের জেরা করেই ইসিএলের প্রাক্তন এবং বর্তমান বেশ কয়েকজন আধিকারিকের নাম উঠে এসেছিল। ওই আধিকারিকরাই কোটি-কোটি টাকার বিনিময়ে অবৈধভাবে কয়লা পাচারে সহযোগিতা করতেন। নির্দিষ্ট তথ্য পাওয়ার পরেই ইসিএলের সাত আধিকারিকের বাড়িতে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে প্রচুর নথি বাজেয়াপ্ত হয়। ওই নথির ভিত্তিতেই দেখা যায়, আয় বহির্ভূত প্রচুর সম্পত্তি রয়েছে ইসিএলের সাত আধিকারিকের। এদিন সকালেই জেরার জন্য নিজাম প্যালেসে তলব করা হয় ইসিএলের প্রাক্তন ও বর্তমান সাত আধিকারিককে।

ম্যারাথন জেরায় একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে যান ইসিএলের বর্তমান জেনারেল ম্যানেজার এসসি মৈত্র সহ সাত আধিকারিকই। আর তার পরেই তাঁদের গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রথম কয়লা পাচার কাণ্ডে কোনও কয়লা সংস্থার আধিকারিক গ্রেফতার হলেন। গ্রেফতারের পরেই সাত আধিকারিককে স্বাস্থ্য  পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পরে ফের নিজাম প্যালেসে ফিরিয়ে এনে জেরা শুরু করেন সিবিআই আধিকারিকরা।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?