গরু পাচার মামলা: পলাতক তৃণমূল নেতা বিনয় মিশ্রকে দেশে ফেরাতে তৎপর সিবিআই

গরু পাচারের মামলায় বিদেশে পলাতক অভিষেক বন্দোপাধ্যায় ঘনিষ্ঠ তথা তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রকে গ্রেফতার করতে তৎপর CBI।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচারের মামলায় বিদেশে পলাতক অভিষেক বন্দোপাধ্যায় ঘনিষ্ঠ তথা তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রকে গ্রেফতার করতে তৎপর CBI। সম্প্রতি এই মামলায় বিনয় মিশ্রকে ‘ফিজিউটিভ’ পলাতক হিসেবে উল্লেখ করে দিল্লির বিশেষ সিবিআই আদালতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেছে সিবিআই। আগামী ১৩ অগস্ট ওই আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, তৃণমূল আমলের গরু পাচার মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত বিনয় মিশ্র। কিন্তু ২০২০ সালে মামলার তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সে দেশ ছাড়ে। জানা গিয়েছে, দেশ ছাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় নাগরিকত্বও ছেড়ে দেয় সে। বর্তমানে ভানাটু নামক একটি দ্বীপরাষ্ট্রে বসবাস করছে সে। ওই দেশের পাসপোর্টও তৈরি করে ফেলেছে। আর বিষয়টি ভারতীয় দূতাবাসকে জানিয়েছে বিনয় নিজেই।

তবে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের কথায়, ভানাটুর নাগরিক হলেও দুবাই ও লন্ডনে নিয়মিত যাতায়াত রয়েছে বিনয়ের। বছরের অর্ধেক সময়ে লন্ডনে থাকে সে। ২০২১ সাল থেকে তাঁর গতি বিধির উপর নজর রেখেছেন তদন্তকারী আধিকারিকরা। তবে এবার তাঁকে গ্রেফতার করতে তৎপর CBI এর আধিকারিকরা। প্রসঙ্গত, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তৃণমূলের প্রভাবশালী নেতা-মন্ত্রীদের একাংশের মদতে গরু পাচারে প্রায় ৫০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর ওই দুর্নীতির কালো টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে দিত বিনয় মিশ্র, তেমনটাই অভিযোগ। ২০২১ সালে বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআই আদালত। তদন্তের স্বার্থে তাকে বারবার ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নানা অজুহাতে হাজিরা এড়িয়ে যায় সে। এরপরই দেশ ছাড়ে সে।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড