পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা CBI-এর

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর জামিনের বিরোধিতা করে আদালতে সিবিআই। এদিন কলকাতা হাইকোর্টে সিবিআই- লিখিত বক্তব্য জমা করেছেন। সিবিআই-র বক্তব্যের পাল্টা জবাবও জামা দেবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

জানা গিয়েছে, বার বার জামিনের আবেদন করলেো কোনও না কোনো কারণে তা আটকে যাচ্ছে। এবার ফের তাঁর জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই-র বক্তব্যের পাল্টা জবাব দিতে প্রস্তুত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। লিখিত আকারে সেই জবাব জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছেন তাঁরা। আগামী ২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই মামলায় গ্রেফতার হওয়ার বাকিরা জামিনে বাইরে রয়েছেন। কিন্তু জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাথমিক নিয়োগে ইডির মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। কিন্তু সিবিআই-র মামলায় মেলেনি জামিন।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয় ২০২২ সালে। প্রাথমিক মামলায় গত বছরের অক্টোবরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় কেন্দ্রীয় সংস্থা যে চার্জশিট জমা দিয়েছে, তার ছত্রে ছত্রে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। প্রাথমিকে ইডির মামলা থেকে আগেই জামিন পেয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলা এখনও চলছে। উল্লেখ্য, সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তের সংখ্যা ১১ জন। তার মধ্যে  ইতিমধ্যেই কয়েকজন জামিন পেয়ে গিয়েছেন। শুধু পার্থের জামিনের বিরোধিতা করে সিবিআই আদালতে জানিয়েছিল, তাঁর নেতৃত্বেই নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনিই ছিলেন ‘মূল মাথা’।

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের