‘রাজ্যপাল বিজেপির এজেন্ট’, তোপ চন্দ্রিমার

চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) রাজ্যপালকে নিশানা করে বলেন, বিজেপি-র মুখপাত্র হয়ে হিংসায় প্ররোচনা দিয়েছেন রাজ্যপাল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিজেপির এজেন্ট বলে ফের একবার আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় রাজ্যপাল যে ভূমিকা পালন করেছেন রবিবার সংবাদমাধ্যমের সামনে তার সমালোচনা করেছেন চন্দ্রিমা।

রবিবার রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) রাজ্যপালকে নিশানা করে বলেন, বিজেপি-র মুখপাত্র হয়ে হিংসায় প্ররোচনা দিয়েছেন রাজ্যপাল। শনিবার রাজ্যের একাধিক জেলায় ভোটকে কেন্দ্র করে অশান্তির ঘটনা ঘটেছে। এদিন চন্দ্রিমা বলেন, ‘কয়েকটি ঘটনা তো ঘটেইছে! এত প্ররোচনা দিয়েছে নানা দিক থেকে! বিরোধীরা…তার সঙ্গে খুব শ্রদ্ধার মানুষ মাননীয় রাজ্যপাল। বিজেপি-র মুখপাত্র হয়ে যেভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, তাতেই এই ঘটনাগুলি ঘটেছে। প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক। কিন্তু দেখা গিয়েছে, তৃণমূলের লোকই বেশি বলি হয়েছেন।’

অন্যদিকে রবিবারই রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি সফরে যাচ্ছেন। সূত্রের খবর, ভোটে হিংসার ঘটনা নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেবেন। রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে বিশেষ বিমানে দিল্লিতে রওনা দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাংলার রাজ্যপাল।

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা