রাজ্য মন্ত্রিসভায় একাধিক নয়া মুখ, দলও সামলাবেন মন্ত্রীরা: মমতা বন্দ্যোপাধ্যায়

মন্ত্রিসভা ও দল দুটোতেই বিশেষ নজর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজে। কড়া বার্তা, 'এমন কোনও কাজ করবেন না যার জন্য দল ও মন্ত্রিসভার বদনাম হতে পারে'। 

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল হবে আগামী বুধবার। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার বিকেল ৪ টার সময় সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রিসভা (CABINET) নিয়ে। নতুন মুখ হিসেবে উঠে আসবেন ৫ থেকে ৬ জন। 

নবান্ন থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মন্ত্রিসভার ৪ থেকে ৫ জন মন্ত্রীকে বিশেষ দায়িত্ব দেওয়া হবে দলের। তাঁরা সংগঠন চালাবেন। তিনি বলেন, মন্ত্রিসভায় বড় কোনও রদবদল হবে না। তবে ছোট ছোট কিছু পরিবর্তন করা হবে। 

মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন, প্রয়াত সাধন পাণ্ডের দফতর ফাঁকা। পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। কিন্তু কাজ আটকে থাকতে পারে না। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভায় এবার দেখা যেতে পারে অপেক্ষাকৃত কমবয়সী মুখ। অন্যদিকে, যে মন্ত্রীদের সংগঠনের দায়িত্ব দেওয়া হবে, তাঁরা হবেন অভিজ্ঞ। পাশাপাশি, সংগঠন সামলানোর কাজে কড়া নজরদারি রাখা হবে স্বচ্ছতার দিকে। আরও জোর দেওয়া হবে জনসংযোগে। 

এই মুহূর্তে মন্ত্রিসভা ও দল দুটোতেই বিশেষ নজর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজে। সূত্রের খবর, মন্ত্রিসভা থেকে বাদ যাচ্ছেন কেও কেও। সেই জায়গায় দেখা যাবে নতুন মুখ। তবে মন্ত্রিসভা থেকে যাঁদের বাদ দেওয়া হবে তাঁদেরকেও দেওয়া হতে পারে সংগঠন সামলানোর কাজ। সেই সঙ্গে ‘দিদি’র কড়া বার্তা, ‘এমন কোনও কাজ করবেন না যার জন্য দল ও মন্ত্রিসভার বদনাম হতে পারে’। 

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক