বাংলায় আসছেন জ্ঞানেশ কুমার, কবে পা রাখছেন?‌ ভোটের নির্ঘণ্ট নিয়ে চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তাতে মূল বিতর্কিত আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কারণ এসআইআর করতে গিয়ে বাংলার বিপুল বৈধ ভোটারের নাম কেটে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, বিপুল ভোটারকে বিচারাধীন বলে তালিকায় তুলে ধরা হয়েছে। এই বিষয়টি নিয়ে যখন রাজ্য–রাজনীতি সরগরম তখন বাংলায় আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা–সহ জেলায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

এদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার বাংলায় পা রাখতে চলেছেন জ্ঞানেশ কুমার।

অন্যদিকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়াইয়ের ময়দানে নামার প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল। এবার চলতি সপ্তাহে বাংলায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৮ মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের রাজ্যে আসার কথা। মূলত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার–সহ কমিশনের সংশ্লিষ্ট অফিসাররা। চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম নেই বলে অভিযোগ। এমনকী বৈধ ভোটার বলেই দাবি করা হয়েছে মানুষজনের পক্ষ থেকে। আবার অনেকের নামের পাশেও লেখা আছে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। এই আবহে জ্ঞানেশ কুমার এলে প্রশ্নের মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। তবে ওইদিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে কিনা সেটা স্পষ্ট নয়।

এছাড়া রাজ্যে ৯ মার্চ এবং ১০ মার্চ নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। ঠিক তার একদিন আগে ৮ মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার–সহ জাতীয় নির্বাচন কমিশনের অন্যান্য অফিসাররা। প্রায় সারাদিনব্যাপী বৈঠকের জন্য ৯ মার্চ দিনটি ধার্য হয়েছে। সেদিন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ আধিকারিক–সহ নানা আধিকারিকদের পৃথক পৃথক করে বৈঠক রয়েছে। আর পরের দিন অর্থাৎ ১০ মার্চ সাংবাদিকদের মুখোমুখি হবেন তাঁরা বলে সূত্রের খবর।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?