বিধানসভা নির্বাচনের মুখে সরছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর, চলতি মাসেই স্থানান্তর

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে প্রশাসনিক প্রস্তুতির মাঝেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের নির্বাচন দফতর। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর বালমার লরি ভবন থেকে সরিয়ে শিপিং হাউসে স্থানান্তর করার নির্দেশ জারি করা হয়েছে। আজ, বৃহস্পতিবার জারি হওয়া সরকারি নোটিসে জানানো হয়েছে, আগামী ২০ এবং ২১ মার্চের মধ্যে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ইতিমধ্যেই সিইও দফতরের সমস্ত অফিসার ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট শাখাগুলির নথি, স্টেশনারি, আসবাবপত্র, কম্পিউটার, টিভি–সহ যাবতীয় সরকারি সামগ্রী চিহ্নিত করে স্থানান্তর করার প্রস্তুতি নিয়ে ফেলতে হবে দ্রুত। এই কাজে সাহায্যের জন্য হেরিটেজ ট্রান্সপোর্ট অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্যাকিং, পরিবহণ এবং নতুন দফতরে সামগ্রী পৌঁছে দেওয়া এবং সাজানোর কাজ করবে। আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে এই সংস্থার কর্মী এবং যানবাহন মোতায়েন করা হবে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, আগামী ২১ মার্চ বিকেল ৫টার মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

অন্যদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দফতরের কার্যকারিতা আরও বাড়ানো এবং পরিকাঠামোগত সুবিধা উন্নত করতেই এই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই বদল হঠাৎ কেন?‌ সেটা নিয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিধানসভা নির্বাচনের আগে দফতরের গতি বাড়াতে এটি একটি কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার স্ট্র্যান্ড রোডে যে অফিস রয়েছে তার দুটি ফ্লোর নিতে উদ্যোগী হয় নির্বাচন কমিশন। পরে ওই বিল্ডিংয়ের অফিস ফ্লোরও পরিদর্শন করে আসেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের অফিসাররা।

এছাড়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দফতর থেকে নবান্নে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছিল বলে সূত্রের খবর। শিপিং কর্পোরেশন একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এই সংস্থা কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের অধীনে রয়েছে। আর জাহাজ প্রতিমন্ত্রী হলেন রাজ্য বিজেপি নেতা তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। সুতরাং নতুন কোনও ষড়যন্ত্র এখান থেকে রচিত হবে কিনা তা নিয়ে সন্দিহান রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ রাজ্যের ভোট পরিবেশে কেমন প্রভাব ফেলে এখন সেটাই দেখার।

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

গুরুপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

মহাদেবের দর্শনে শ্রাবণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রা, জেনে নিন কোন রাজ্যে কিভাবে যাবেন?

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক