ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, সরকারি পরিষেবা প্রদান ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান থেকে দুর্গতদের খোঁজ নেওয়ার কাজ করবেন বলে জানা যাচ্ছে

সূত্রের খবর, বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নির্দেশ দিয়ে এসেছিলেন আগেই। তারপরেও পরিস্থিতি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই উত্তরবঙ্গে গিয়ে পরিষেবা প্রদান সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। উত্তরকন্যায় এই পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্গোৎসবের পর থেকে এই নিয়ে তিনবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

পুজোর পরপরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মিরিক সহ বিস্তীর্ণ এলাকা। তখনই মুখ্যমন্ত্রী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। দুর্যোগের কারণে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরিও দিয়েছিলেন। এবার আরও একবার ওই এলাকায় গিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দেবেন তিনি।

জানা গিয়েছে, দুর্গত গৃহহীন মানুষকে পুনরায় বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা করার কথা রয়েছে তাঁর। সোমবার দুপুরে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরায় যাবেন তিনি। সেখানে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরকন্যায় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বিকেলেই কলকাতায় ফিরে আসার কথা রয়েছে তাঁর। মঙ্গলবার উত্তরকন্যায় পরিষেবা প্রদান করতে পারেন তিনি। পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিভিন্ন প্রকল্প ও উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বৈঠক করার কথা রয়েছে তার। এই বইটাকে পাঁচ জেলার জেলাশাসক ও পদস্থ কর্তাদের হাজির থাকার কথা বলা হয়েছে।

দুর্যোগের কারণে বহু মানুষ তাদের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলেছিলেন। সেই নথি যাতে তারা দ্রুত পেয়ে যান তার ব্যবস্থা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ কতটা এগিয়েছে সেই বিষয়ক খোঁজ খবর করার কথা রয়েছে তাঁর।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক